ভৈরবে শিশু সন্তান হত্যা মামলার বাদীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ  ঘাতক বাবার বিরুদ্ধে। 

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১৫৫ Time View

২৬ এপ্রিল, নিজস্ব  প্রতিনিধি। 

 ভৈরবে সাত মাস বয়সী শিশু মুজাহিদ হত্যার ঘটনায় মামলা করায় বাদী মায়ের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে ঘাতক পিতা মিরাজ মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামে এই ঘটনা ঘটে।

​ভুক্তভোগী পরিবার জানায়, গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার সাতদিন পর ডোবা থেকে শিশু মুজাহিদের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মা তাসলিমা আক্তার  স্বামী ও শাশুড়িসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের   করেন থানায় । এরই জেরে ক্ষুব্ধ হয়ে আসামিরা মধ্যরাতে ঘরে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। অগ্নিকাণ্ডে দুটি ঘরসহ আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।

​নিহত শিশুর মায়ের দাবি, আগুন লাগিয়ে পালানোর সময় আমার ননদসহ স্বামী মিরাজকে সচক্ষে দেখেছেন। এসময় তার সঙ্গে আরো বেশ কয়েকজন ছিলো বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং আগুনের কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছেন বলে জানান থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বীর মুক্তিযোদ্ধা ও ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র এড, আক্কাছ আর নেই। 

ভৈরবে শিশু সন্তান হত্যা মামলার বাদীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ  ঘাতক বাবার বিরুদ্ধে। 

Update Time : ০৫:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬