২৩ জুন, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে জিয়া উদ্দিন (৪৮) নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত সেনা কর্মকর্তা জিয়া উদ্দিন উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কালিকাপ্রসাদ দক্ষিণ পাড়া এলাকার সায়েদ মেম্বারের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস। তিনি জানান, জিয়া উদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে। এছাড়াও তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে জানা যায়। তৎসময়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় পৌর শহরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা ও আন্দোলনে আহত মামুন মিয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। এ মামলায় জিয়া উদ্দিনের নাম না থাকলেও অজ্ঞাত আসামি হিসেবে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে সেনাকর্মকর্তা (সিনিয়র ওয়ারেন্ট অফিসার) গ্রেপ্তার বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করেছে। একজন সেনাকর্মকর্তা গ্রেপ্তার হওয়ায় এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীর হামলা করেছে এমন মামলা হয়েছে। তবে এই মামলায় জিয়া উদ্দিনের নাম নেই তবু তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্ন ভুক্তভোগী পরিবার।
Reporter Name 









