২০ জুলাই, নিজস্ব প্রতিনিধি।
বীর মুক্তিযোদ্ধা ও ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র এড, ফখরুল আলম আক্কাছ (৭৮) আর নেই। আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। তিনি ছিলেন চিরকুমার। ১৯৭১ সালে জীবনবাজি রেখে তিনি পাকসেনাদের সাথে রনাঙ্গনে যুদ্ধ করেছেন। মেয়রের দায়িত্ব পালনকালে তিনি ভৈরব শহরকে অনেকটা আধুনিকায়ন করে জনপ্রিয়তা অর্জন করেন। এর আগে তিনি ছাত্র জীবনে রাজনীতি করে একাধিকবার জেল খেটেছেন। তিনি ছিলেন সৎ একনিষ্ঠ একজন সাহসী নেতা। অন্যায়ের সাথে তিনি কখনও জীবনে আপোষ করেননি। এমনকি ভৈরবের কৃতি সন্তান ও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহকর্মী হয়ে রাজনীতি করলেও কখনও তেলবাজি করতেননা। ভৈরবের ভৈরবপুর কাদির বেপারীর বাড়ীতে তার জন্ম হয়। স্বাধীনতা পূর্বকালে তিনি ছাত্র জীবনে আয়ূব ইয়াহিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছেন।
মৃত্যুকালে তিনি তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য শুভাকাংখি রেখে গেছেন। তার মৃত্যুতে ভৈরবে শোকের ছায়া নেমে এসেছে। আজ সোমবার বাদ মাগরিব শহরের ভৈরবপুর ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বীর মুক্তিযোদ্ধাকে সরকারীভাবে গার্ড অব অর্নার দিয়ে সশ্রদ্ধ সালাম দেয়া হয়। পরে ভৈরব পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
Reporter Name 








