ভৈরবে শিশু ধর্ষনের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার। 

  • Reporter Name
  • Update Time : ১১:০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৭২ Time View

২০ অক্টোবর, নিজস্ব  প্রতিনিধি

ভৈরবে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষনের অভিযোগে আবদুস কুদ্দুছ (৭০) নামের এক ব্যক্তিকে Rab গ্রেফতার  করে। তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিম। গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাহেরবালি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। 

জানা গেছে, শহরের গাছতলাঘাট এলাকায় একটি মসজিদের মুয়াজ্জেম ছিলেন আবদুস কুদ্দুস। সেই মসজিদে তিনি সকালে শিশুদেরকে আরবি পড়াতেন। গত ১৩ অক্টোবর শিশুটির মা শিশুর কাছ থেকে জানতে পারেন আবদুস কুদ্দুস আগেরদিন ১২ অক্টোবর তাকে মসজিদের একটি কক্ষে নিয়ে ধর্ষন করে। পরে তার মা বাদী হয়ে গত ১৮ অক্টোবর থানায় একটি ধর্ষন আইনে মামলা করেন। এরপর তাকে কিশোরগঞ্জ পাঠিয়ে ডাক্তারি পরীক্ষা করা হয়। মামলার খবর পেয়ে মুয়াজ্জেম কুদ্দুস পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব  Rab ক্যাম্পের সদস্যরা  গতকাল রোববার রাতে তাকে  বাজিতপুরের বাহেরবালী গ্রাম থেকে  গ্রেফতার করে। আজ সোমবার সকালে তাকে পুলিশের নিকট সোপর্দ করা হলে পুলিশ তাকে কিশোরগঞ্জ আদালতে চালান করে। 

ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি)  খন্দকার ফূয়াদ রুহানী জানান, ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। রোববার রাতে Rab সদস্যরা তাকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করে। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে শিশু ধর্ষনের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার। 

Update Time : ১১:০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫