২০ অক্টোবর, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষনের অভিযোগে আবদুস কুদ্দুছ (৭০) নামের এক ব্যক্তিকে Rab গ্রেফতার করে। তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিম। গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাহেরবালি গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, শহরের গাছতলাঘাট এলাকায় একটি মসজিদের মুয়াজ্জেম ছিলেন আবদুস কুদ্দুস। সেই মসজিদে তিনি সকালে শিশুদেরকে আরবি পড়াতেন। গত ১৩ অক্টোবর শিশুটির মা শিশুর কাছ থেকে জানতে পারেন আবদুস কুদ্দুস আগেরদিন ১২ অক্টোবর তাকে মসজিদের একটি কক্ষে নিয়ে ধর্ষন করে। পরে তার মা বাদী হয়ে গত ১৮ অক্টোবর থানায় একটি ধর্ষন আইনে মামলা করেন। এরপর তাকে কিশোরগঞ্জ পাঠিয়ে ডাক্তারি পরীক্ষা করা হয়। মামলার খবর পেয়ে মুয়াজ্জেম কুদ্দুস পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব Rab ক্যাম্পের সদস্যরা গতকাল রোববার রাতে তাকে বাজিতপুরের বাহেরবালী গ্রাম থেকে গ্রেফতার করে। আজ সোমবার সকালে তাকে পুলিশের নিকট সোপর্দ করা হলে পুলিশ তাকে কিশোরগঞ্জ আদালতে চালান করে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) খন্দকার ফূয়াদ রুহানী জানান, ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। রোববার রাতে Rab সদস্যরা তাকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করে। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Reporter Name 














