৪ জুন, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৭ পুলিশসহ ২৫ জন আহত। উত্তেজিত পক্ষরা রেলওয়ে স্টেশনের প্লাটফরম দখল করে মাস্টারের রুম ভাঙচুরসহ কয়েকটি কক্ষ ক্ষতিসাধন করে। আজ সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত রেলস্টেশন এলাকার আশেপাশে এসংঘর্ষ চলছে। এরিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ অব্যাহত আছে। দুই পক্ষের সংঘর্ষের কারনে বিভিন্ন স্থানে গামী অন্তত ৬ টি ট্রেন পার্শ্ববর্তী স্টেশনে আটকা পড়েছে। ট্রেনগুলি হলো ঢাকাগামী মহানগর ২ টা , পারাবত, এগারসিন্ধু, তিতাস কমিউটার, কিশোরগঞ্জ এক্সপ্রেস। পুলিশের এস আই সাইফুল ও আরএনবি সদস্য মুছা গুরুতর আহত হয়েছে। অন্য আহতদের নাম জানা যায়নি, তবে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে আইনশৃংখলা বাহিনীর রেলপুলিশসহ থানা পুলিশ, Rab, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও হামলাকারীদের পাথর নিক্ষেপের কারনে শান্ত করতে পারছেনা।

জানা গেছে শহরের আমলাপাড়া ও জগনাথপুর গ্রামের মধ্য ফুটবল খেলা নিয়ে ঘটনার সূত্রপাত হয়।
ভৈরব রেলওযে স্টেশন মাস্টার মোঃ ইউছুফ জানান, ফুটবল খেলার ঝগড়া সংঘর্ষ স্টেশনকে রনক্ষেত্র পরিনত করে ভাঙচুর করে।
ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বলেন ফুটবল খেলাকে কেন্দ্র করে দুটি পক্ষ ঘটনার সৃষ্টি করে। অনেক চেষ্টা করেও পরিস্থিতি শান্ত করা যাচ্ছেনা।
Reporter Name 









