অভিযোগ নারীঘটিত বিষয় ও অনিয়ম দুর্নীতি
৩ জুন, নিজস্ব প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোঃ দিদারুল আলমকে অবশেষে বদলি ( স্ট্যান্ডরিলিজ) করা হলো। তাকে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়। আজ বুধবার ( ৩ জুন) ঢাকার কারা মহা-পরিদর্শক সৈয়দ মোঃ মোতাহার হোসেন ( বিগ্রেডিয়ার) এক পত্রে তাকে বদলির আদেশ দেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এক নারী কারারক্ষীর সাথে কথোপোথন ও অনিয়ম দুর্নীতি। বদলির আদেশে বলা হয় ৩ জুন ( আজ বুধবার) খ্রিঃ তারিখে সকাল ১০ টার মধ্য তিনি কর্মমুক্ত হবেন। বদলির বিষয়টি যুগান্তরকে মোবাইলে নিশ্চিত করেছেন কারা মহা-পরিদর্শকের স্টাফ অফিসার মোঃ রহিম মন্ডল। কারা মহা-পরিদর্শকের আদেশে বলা হয়, বর্তমানে কিশোরগঞ্জ কারাগারের জেল সুপার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন মোঃ আনোয়ারুল করিম।
জানা গেছে জেল সুপার মোঃ দিদারুল আলম তার অধীনস্ত কর্মচারী এক নারী কারারক্ষীর সাথে মোবাইলে কথোপোথন ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কথোপোথনে শোনা যায় তিনি নারী কারারক্ষীকে প্রস্তাব দেন হোটেলে আসতে এবং তাকে ছুটি দিয়ে বাড়ীতে পৌঁছে দিবে প্রস্তাব করেন। এছাড়া কারারক্ষীর বাসায় টিভি ও তার এন্ড্রোয়েড মোবাইল কেন নেই প্রশ্ন করেন। প্রয়োজনে নারী কারারক্ষীকে এসব কিনে দিবেন তিনি একথা বলেছেন ফোনে। যদিও নারী কারারক্ষী তার সকল প্রস্তাব এড়িয়ে যান। মোবাইল ফোনে দুজনের কথোপোথন অডিও রেকর্ডটি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গত কয়েকদিন যাবত। এনিয়ে ভৈরবসহ সারা জেলায় তোলপাড় শুরু হয়। এছাড়াও
ভৈরবের এক বন্দি ইমতিয়াজ আহমেদ কাজল ঈদের আগে একটি মামলায় জেল খেটে জামিনে বের হওয়ার পর কারাগারের অনিয়ম, দুর্নীতি ও বন্দিদের উপর মানবধিকার লঙ্ঘনের এক লিখিত অভিযোগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে।
অভিযোগের কপি কারা মহা-পরিদর্শকসহ কিশোরগঞ্জের জেলা প্রশাসককে দেয়া হয়। এদুটি অভিযোগের কারনে তাকে বদলি ( স্ট্যান্ডরিলিজ) করা হয়েছে। এবিষয়ে ইমতিয়াজ আহমেদ কাজল বলেন আমার অভিযোগ সত্য বাস্তব তাই অভিযোগ করেছি।
এবিষয়ে জানতে ঢাকার সহকারী কারা পরিদর্শক ও মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত মোঃ জান্নাত – উল ফরহাদকে তার মোবাইলে ফোন করলে তিনি বদলির বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন কিশোরগঞ্জ কারাগারের জেল সুপার মোঃ দিদারুল আলম বদলি হয়েছে নারীঘটিত একটি ঘটনায়। জেল সুপার কারাগারের এক কর্মচারীর সাথে মোবাইলে অশুভনীয় কথাবার্তা বলেছেন যা ফেসবুকের মত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের নজরে আসে। তিনি তার অধীনস্ত কারারক্ষীর সাথে আজেবাজে কথা বা কুপ্রস্তাব দিয়ে অপরাধ করেছেন। এছাড়া ভৈরবের বন্দি ইমতিয়াজ কাজলের অভিযোগটির বিষয়ে বলেন এই বন্দি কারাগারে থাকা অবস্থায় অনৈতিক সুযোগ-সু্বিধা চেয়েছিল যা সরকারী বিধি মোতাবেক দেয়া সম্ভব ছিলনা। কাজল একটি দলের নেতা। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। উক্ত মামলার রায় হবে আগামী মাসের ২২ জুন। মামলায় তার সাজা হলে তাকে আবার জেলে আসতে হবে। তখন সু্বিধা নিতে সে অভিযোগ করেছে যা ভিত্তিহীন। নারীঘটিত বিষয়ের অপরাধে তাকে বদলি করা হয় বলে তিনি জানান।
Reporter Name 









