ভৈরবে সড়ক সেতুতে  মটরসাইকেল দূর্ঘটনায় দুইজন  নিহত, আহত এক।  ট্রাকসহ চালক আটক। 

  • Reporter Name
  • Update Time : ০৫:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ২৯৫ Time View

২১ এপ্রিল, নিজস্ব  প্রতিনিধি

ভৈরবে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুতে ট্রাকের সাথে সংঘর্ষে মটরসাইকেল দূর্ঘনায় দুইজন মৎস্য ব্যবসায়ী নিহত। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় ঢাকা-সিলেট মহাসড়কের সড়ক সেতুর ওপর এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভৈরব পৌর শহরের পলতাকান্দা এলাকার  মৃত কালাম মিয়ার ছেলে  মোঃ মোমেন (৩৮) ও চন্ডিবের এলাকার দুলাল মিয়ার ছেলে মোঃ আবদুল্লাহ (৪০)। এছাড়া ঘটনার সময় ভৈরবপুর এলাকার সেলিম মিয়া ছেলে  নিপু (৩৬)  গুরুতর আহত হয়। 

প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তারা তিনজন মৎস্য ব্যবসায়ী আজ মঙ্গলবার বিকেল ৪ টার দিকে একটি মটরসাইকেলের আরোহী হয়ে ভৈরব থেকে সড়ক পথে  আশুগঞ্জ যাচ্ছিল। মটরসাইকেলটি সেতুর মাঝখানে পৌঁছলে পিছনদিক থেকে হবিগঞ্জগামী একটি ট্রাক মটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পথচারীরা ঘটনা দেখে তিনজনকে ভৈরব  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। তাদের অবস্থা গুরুতর  দেখে কর্তব্যরত ডাক্তার তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে দুইজনকে ঢাকায় নেয়ার পথে মারা যায় এবং আহত নিপু বর্তমানে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালক পারভেজকে আটক করে। 

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার শারমিন জানান, মটরসাইকেল  দূর্ঘটনায় আহত তিনজনের অবস্থা গুরুতর ছিল। তার মধ্য মোমেন ও আবদুল্লাহ’র মাথায় গুরুতর  আঘাত ছিল এবং নিপুর নাকে বড় আঘাত লেগেছে । একারনে উন্নত চিকিৎসার জন্য আমরা তিনজনকেই ঢাকায় রেফার্ড করেছি। 

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি)  সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে পুলিশ আটক করেছে। প্রতক্ষ্যদর্শীদের মতে মালবাহী ট্রাকটি পিছনদিক থেকে ধাক্কা দিলে দূর্ঘনাটি ঘটে। এতে তিনজনই গুরুতর আহত হয় এবং পরে দুইজনকে  ঢাকায় নেয়ার পথে মারা যায়। এবিষয়ে নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বীর মুক্তিযোদ্ধা ও ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র এড, আক্কাছ আর নেই। 

ভৈরবে সড়ক সেতুতে  মটরসাইকেল দূর্ঘটনায় দুইজন  নিহত, আহত এক।  ট্রাকসহ চালক আটক। 

Update Time : ০৫:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬