ভৈরবে ভোজ্য তেল বিক্রিতে কারসাজি অনিয়মের অভিযোগে অভিযান। দুই ব্যবসায়ীকে জরিমানা। 

  • Reporter Name
  • Update Time : ১২:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১৮৯ Time View

২০ এপ্রিল, নিজস্ব  প্রতিনিধি

ভৈরবে ভোজ্য তেল বিক্রিতে কারসাজি অনিয়মের অভিযোগে এক অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভূমি) ও ম্যাজিস্ট্যাট এ এইচ এম আজিমুল হক। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতে দুইজন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা হলো শাহনুর স্টোর মালিক হাজী হিরা মিয়াকে ১০ হাজার টাকা ও সুলতান মিয়াকে ২০ হাজার টাকা। অভিযুক্ত প্রতিষ্ঠান মালিকদের ভোজ্য তেল ক্রয়-বিক্রয় রশিদ ও  রেজিস্টার না থাকা এবং রাস্তা দখল করে তেলের ড্রাম রাখার অপরাধে এই জরিমানা করে ভ্রাম্যমান আদালত। 

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্যাট এ এইচ এম আজিজুল হক জানান, ভোজ্য তেল ক্রয়-বিক্রয়ের কোন রশিদ ও রেজিস্টার না থাকা এবং সরকারী রাস্তা দখল করে তেলের ড্রাম রাখার অপরাধ করেছে তারা । একারনে দুইজন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য আরও কয়েকজন ব্যবসায়ীকে এসব বিষয়ে  সতর্ক করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বীর মুক্তিযোদ্ধা ও ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র এড, আক্কাছ আর নেই। 

ভৈরবে ভোজ্য তেল বিক্রিতে কারসাজি অনিয়মের অভিযোগে অভিযান। দুই ব্যবসায়ীকে জরিমানা। 

Update Time : ১২:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬