২০ এপ্রিল, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে ভোজ্য তেল বিক্রিতে কারসাজি অনিয়মের অভিযোগে এক অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভূমি) ও ম্যাজিস্ট্যাট এ এইচ এম আজিমুল হক। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতে দুইজন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা হলো শাহনুর স্টোর মালিক হাজী হিরা মিয়াকে ১০ হাজার টাকা ও সুলতান মিয়াকে ২০ হাজার টাকা। অভিযুক্ত প্রতিষ্ঠান মালিকদের ভোজ্য তেল ক্রয়-বিক্রয় রশিদ ও রেজিস্টার না থাকা এবং রাস্তা দখল করে তেলের ড্রাম রাখার অপরাধে এই জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্যাট এ এইচ এম আজিজুল হক জানান, ভোজ্য তেল ক্রয়-বিক্রয়ের কোন রশিদ ও রেজিস্টার না থাকা এবং সরকারী রাস্তা দখল করে তেলের ড্রাম রাখার অপরাধ করেছে তারা । একারনে দুইজন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য আরও কয়েকজন ব্যবসায়ীকে এসব বিষয়ে সতর্ক করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Reporter Name 









