ভৈরবে ক্যাশলেস লেনদেনে গ্রাহকদের আগ্রহী করতে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন। 

  • Reporter Name
  • Update Time : ১২:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ২৬২ Time View

২০ এপ্রিল,  নিজস্ব  প্রতিনিধি

“লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করতে  ভৈরবে পূবালী ব্যাংকের দিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার শহরের উপজেলা সংলগ্ন হাজী ফুল মিয়া পাদুকা মার্কেট প্রাঙ্গণে পূবালী ব্যাংক,  কমলপুর শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

এসময় পূবালী ব্যাংকের ফ্রি ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিঃস্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিঃস্ট্রেশন সুবিধা, ব্যবসায়ীদের জন্য পজ ও বাংলা কিউআর আবেদনের সুযোগ সহ ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান করা হয়েছে। 

ক্যাম্পেইনের শুরুতে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ রিজিয়ন আঞ্চলিক প্রধান মো.হুমায়ুন মিয়া, ভৈরব ফুটওয়্যার ফ্যাক্টরি এসোসিয়েশন ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুর রহমান জিসান, পাদুকা কারখানা মালিক সমিতি সভাপতি মো.আল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক কমলপুর শাখার ম্যানেজার অজয় বিশ্বাস, প্রিন্সিপাল অফিসার আলমগীর কবির, ক্রেডিট ইনচার্জ ইসলাম উদ্দিন, ক্যাশ ইনচার্জ ও প্রিন্সিপাল অফিসার সুমন চন্দ্র ঘোষ প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্য বলেন, গ্রাহকদের ক্যাশলেস লেনদেনের প্রধান সুবিধা হচ্ছে নিরাপত্তা। কারণ কোন গ্রাহক যদি নগদ টাকায় লেনদেন করেন তাহলে প্রথমেই তাদেরকে ছিনতাই, ডাকাতির ঘটনার সম্মুখিন হতে হয়। তাছাড়া এক জায়গায় বসে নির্বিঘ্নে যেকোন ব্যাংকের সাথে মুহুর্তের মধ্য লেনদেন করতে পারবেন। এতে সময়ও অপচয় হবে না। 

তাছাড়া বাংলাদেশ সরকার প্রতিবছর টাকা ছাপাতে যে অর্থ ব্যয় করতে হয় তা অনেকটায় হ্রাস পাবে। সেজন্যই প্রান্তিক পর্যায়ে ব্যবসায়ীসহ সকল ধরণের গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে আগ্রাহী করতেই আজকের এই আয়োজন। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বীর মুক্তিযোদ্ধা ও ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র এড, আক্কাছ আর নেই। 

ভৈরবে ক্যাশলেস লেনদেনে গ্রাহকদের আগ্রহী করতে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন। 

Update Time : ১২:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬