ভৈরবে তুচ্ছ ঘটনার জের ধরে সড়ক অবরোধ করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ জন। 

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ২৬০ Time View

৭ এপ্রিল,   নিজস্ব  প্রতিনিধি 

 ভৈরব শহরের  চন্ডিবের এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে সড়ক অবরোধ করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ জন। পরে খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এসময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে পুলিশ। 

আহতরা হলেন, পৌর শহরের চন্ডিবের এলাকার, বাচ্চু মিয়া (৪৫), বাবুল মিয়া (৫০), নুর মোহাম্মদ (৪৫), রিফাত (২০) শাহ আলী (৩৫) আইমন (১৬), রাহুল (২২) শারফিন (১৭)। তাদের গুরুতর আহত বাবুল মিয়া (৫০) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের ৯নং ওয়ার্ডের চন্ডিবের এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে চন্ডিবের এলাকার ব্যবসায়ী শাহেদ মিয়ার বাড়ির নিজস্ব রাস্তা দিয়ে একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সারফিন ও তার বন্ধু যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্য তর্কাতর্কির ঘটনা ঘটে। পরর্বতীতে রাতেই শাহেদ মিয়া ও বাচ্চু মিয়ার বাড়ির লোকজনের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। একই ঘটনার জের ধরে আজ মঙ্গলবার সকালে শাহেদ মিয়ার ছোট বাড়ি ফেরিঘাট এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে বাচ্চু মিয়ার বাড়ির লোকজন তাকে আটকিয়ে মারধোর ও সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে যায়৷ এরপরই ফের দুপক্ষের লোকজনের মধ্য তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। পরে ভৈরব সার্কেল অফিসের এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের সংর্ঘষ নিয়ন্ত্রণে আনেন। এসময় সংঘর্ষে জড়িত থাকা সন্দেহে ৬ জনকে আটক করা হয়। 

চন্ডিবের এলাকার ব্যবসায়ী শাহেদ মিয়া বলেন, গতকাল রাত ১২ টার দিকে বাচ্চু মিয়ার ছেলেসহ দুইজন ছেলে আমার বাড়ির ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছিলো। এসময় আমার ছোট ভাই তাদেরকে জিঙ্গাসা করেছিলো এতরাতে তারা আমাদের বাড়ির সামনে কি করে। এই কথা বলার পরেই তারা তর্কাতর্কি শুরু করে। এরপরই তারা লোকজন নিয়ে আমাদের লোকজনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর আজ সকালে আমার ছোট ভাই ফেরিঘাট ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে তারা হামলা চালায়। 

একই এলাকার বাচ্চু মিয়া বলেন, রাতের ঘটনার পর শাহেদ মিয়া আজ সকালে বিষয়টি মিমাংসা করতে আমাকে ডেকে নিয়ে যায়। এসময় তাদের বাড়ির লোকজন আমাকে মারধোর করে গুরুতর আহত করে তারা। এরপরই ফের দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.শাহারিয়ার বলেন, সংর্ঘষের ঘটনায় সকাল থেকে প্রায় ৩০ জনের মত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। 

এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চন্ডিবের এলাকার দুপক্ষের লোকজনের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এসময় সংঘর্ষে জড়িত থাকায় কয়েকজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বীর মুক্তিযোদ্ধা ও ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র এড, আক্কাছ আর নেই। 

ভৈরবে তুচ্ছ ঘটনার জের ধরে সড়ক অবরোধ করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ জন। 

Update Time : ০৯:৪৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬