ভৈরব প্রেসক্লাবে ইফতার আয়োজন। অনুষ্ঠানে  প্রতিমন্ত্রী মো.শরীফুল আলমকে সংবর্ধনা প্রদান। 

  • Reporter Name
  • Update Time : ১১:৫২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ২০৮ Time View

১১ মার্চ,  নিজস্ব  প্রতিনিধি

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.শরীফুল আলমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দিলেন ভৈরব প্রেসক্লাব। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজকাঁচারি মাঠে ভৈরবে প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

অনুষ্ঠানে ভৈরব প্রেসক্লাব আহ্বায়ক মোস্তাফিজ আমিন ও সদস্য সচিব মো.সোহেলুর রহমান প্রতিমন্ত্রী মো.শরীফুল আলমকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

​প্রধান অতিথির বক্তব্যে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের 

প্রতিমন্ত্রী মো.শরীফুল আলম বলেন, প্রেসক্লাব সংবাদকর্মীদের মিলনস্থল। এই ধরণের আয়োজনের মাধ্যমে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। ​ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং প্রেসক্লাবের সকল সদস্যের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। ইফতার মাহফিল অনুষ্ঠানের আহবায়ক ছিলেন যুগান্তর সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান ফারুক। 

ইফতার মাহফিলে ভৈরব প্রেসক্লাব আহ্বায়ক মোস্তাফিজ আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.শরীফুল আলম।এছাড়া বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ, সহকারি কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ, উপজেলা বিএনপির সভাপতি মো.রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি হাজী মো.শাহীন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমূখ। 

এসময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা এবং ভৈরবে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা প্রেসক্লাবের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বীর মুক্তিযোদ্ধা ও ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র এড, আক্কাছ আর নেই। 

ভৈরব প্রেসক্লাবে ইফতার আয়োজন। অনুষ্ঠানে  প্রতিমন্ত্রী মো.শরীফুল আলমকে সংবর্ধনা প্রদান। 

Update Time : ১১:৫২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬