৬ জুন, নিজস্ব প্রতিনিধি:
গতকাল বুধবার রাত সাড়ে ১১ টায় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা সাকিলা বিনতে মতিন বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আবুল মনসুর কাপ পিরিচ প্রতীকে ৯১ টি কেন্দ্রে ৪৮ হাজার ২শ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাহাঙ্গীর আলম সেন্টু ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৪শ ২৫ ভোট। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯৭ হাজার ১ শ ৪৬ ভোট। প্রদত্ত ভোটের হার ৩৯%। ভৈরবে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৪৩ হাজার ৬০০। ৫ জুন ভৈরবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মো.মোশারফ হোসেন মাইক প্রতীকে ৪১ হাজার ৮ শ ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রার্থী জিয়াউর রহমান (অরুন) উড়োজাহাজ প্রতীকে ভোট পেয়েছেন ৩৭ হাজার ৭ শ ২ ভোট।
ভাইস চেয়ারম্যান (মহিলা) সানজিদা ইয়াছমিন ফুটবল প্রতীকে ৫৬ হাজার ৪ শত ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মনোয়ারা বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৫শ ৫৫ ভোট।
Reporter Name 









