ভৈরবে ভোটকেন্দ্রে বিশৃংখলা, অবৈধ প্রভাব বিস্তার  ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ৪৭ জনকে আসামী করে থানায় মামলা। ২ জন গ্রেফতার।। 

  • Reporter Name
  • Update Time : ১০:২৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ১৭৪ Time View

৬ জুন, নিজ প্রতিনিধি:

ভৈরবে ভোটকেন্দ্রে বিশৃংখলা, অবৈধ প্রভাব বিস্তার ও জোর করে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ৪৭ জনকে আসামী করে নির্বাচনী বিধিমালা মোতাবেক  থানায় একটি মামলা করা হয় ( মামলা নং -৫) । গতকাল বুধবার রাত সাড়ে ১১ টায় উপজেলার মৌটুপি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোঃ এনামুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি স্থানীয় রফিকুল ইসলাম মহিলা কলেজের জৈষ্ঠ প্রভাষক। 

৫  জুন বুধবার ভৈরব  উপজেলা পরিষদের নির্বাচনের দিন তিনি ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। ভোটকেন্দ্রে আসামীরা বিশৃংখলতার  সৃষ্টি করে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে গেলে দুপুর দুইটায় কেন্দ্রটিতে ভোটগ্রহন বন্ধ করে দেন তিনি। এসময় আইনশৃংখলা বাহিনীর সদস্যগন ও টহলরত নির্বাহী ম্যাজিস্ট্যাট খবর পেয়ে ওই ভোটকেন্দ্রে গিয়ে দুইজনকে গ্রেফতার করেন। তারা হলো রকিব কর্তা (২৭) ও রাকিবুল হাসান (৩১)। এই দুজনকে আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগন্জ আদালতে চালান দেয়া হয়েছে। এই মামলার এজাহারে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামী করা হয় ২০/২৫ জনকে। আসামীদের মধ্য ইউনিয়ন আওয়ামী লীগ ও বিএনপির দলের   পদধারী কয়েকজন নেতা রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ভৈরব  উপজেলা পরিষদ নির্বাচনের দিন  মৌটুপি সরকারী  প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে ঘোড়া মার্কা প্রতীকের জাহাংগীর আলম সেন্টুর ( তিনি উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক) পক্ষে কেন্দ্রের এজেন্ট রকিব কর্তাসহ আসামীরা ওই কেন্দ্রে অবৈধ প্রভাব বিস্তার করে  বিশৃংখলা সৃষ্টি ও ব্যালট বাক্স ছিনিয়ে নেয়। খবর পেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরাসহ টহলরত ম্যাজিস্ট্যাট ঘটনাস্থল ভোটকেন্দ্রে তৎক্ষনাৎ গিয়ে ব্যালট বাক্সটি উদ্ধার করে। এসময় দুইজনকে আটক করে পুলিশ। উদ্ধারকৃত ব্যালট বাক্সটির সীল খোলা পেলে প্রিজাইডিং অফিসার দুপুর আড়াইটায় ভোট গ্রহন স্থগিত করে দেন। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ২৬৩৬ জন। পরে এই কেন্দ্রে আর ভোট গ্রহন করা হয়নি। কেন্দ্রটির ভোট স্থগিত রেখেই উপজেলা নির্বাচন কমিশন রাতে ফলাফল ঘোষনা করে। ফলাফলে চেয়ারম্যান পদে কাপপিরিচ প্রতীকে  মোঃ আবুল মনসুর ভোট পান ৪৮২০০ এবং তার নিকটতম প্রতিদ্বন্দি ঘোড়া প্রতীকে ভোট পান ৩২৪২৫।

এবিষয়ে ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রভাষক  মোঃ এনামুল হক জানান, সকাল ৮ টা থেকে কেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ন ও  নিরেপেক্ষভাবে ভোটগ্রহন চলছিল। দুপুর দুইটার  সময় হঠাৎ করে আসামীরা সংঘবদ্ধ হয়ে জোরপূর্বক  একটি ব্যালট বাক্স ছিনতাই করে  কেন্দ্রে বিশৃংখল অবস্থার সৃষ্টি করে। তারা প্রভাব বিস্তার করে ঘোড়া প্রতীকে ব্যালটে সীল মারার জন্য চেষ্টা করে। এতে আমি বাধা দিলে তারা আমার ওপর চড়াও হয়ে ঘটনাটি ঘটায়। পরে ভোটগ্রহন বন্ধ করে আইনশৃংখলা বাহিনী ও ম্যাজিস্ট্যাটকে খবরটি অবহিত করলে  তারা ঘটনাস্থলে ছুটে এসে ব্যালট বাক্সটি উদ্ধার করে দুজনকে আটক করে। এবিষয়ে রাতেই আমি অজ্ঞাত ২০/২৫ জনসহ  ২২ জনকে অভিযুক্ত করে  থানায় অভিযোগ দায়ের করেছি বলে তিনি স্বীকার করেন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মোঃ সফিকুল ইসলাম জানান, ঘটনায় প্রিজাইডিং অফিসার এনামুল হক বাদী হয়ে বুধবার রাতে  থানায় এজাহারে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে নির্বাচনী বিধিমালা মোতাবেক ৭৩/৭৭ ধারা অনুযায়ী  একটি মামলা করেছে। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বীর মুক্তিযোদ্ধা ও ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র এড, আক্কাছ আর নেই। 

ভৈরবে ভোটকেন্দ্রে বিশৃংখলা, অবৈধ প্রভাব বিস্তার  ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ৪৭ জনকে আসামী করে থানায় মামলা। ২ জন গ্রেফতার।। 

Update Time : ১০:২৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪