প্রতিমন্ত্রী শরীফুল আলম
৫ আগস্ট, নিজস্ব প্রতিনিধিঃ
আমাদের দেশে ছাত্র-জনতা জুলাই আন্দোলন না করলে স্বৈরাচার বিদায় হতনা। জুলাই মাসে তীব্র আন্দোলনে চৌদ্দশত মানুষ মারা গেছে, আহত হয়েছে কয়েকশ। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তার আমলে দেশে কোন গণতন্ত্র ছিলনা, ভোটের অধিকার ছিলনা, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়। স্বৈরাচার বিদায়ের পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে। আজ বুধবার দুপুরে জুলাই গণঅভ্যর্থান দিবস -২৬ উপলক্ষ্যে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম তার বক্তৃতায় এসব কথাগুলি বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান ও স্থানীয় জুলাই যোদ্ধাগনসহ প্রমূখ।
এছাড়া আজ সকালে উপজেলা প্রশাসন আয়োজিত জুলাই গণঅভ্যুর্থান দিবস -২৬ উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জুলাই যোদ্ধাগনসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশীদ।
Reporter Name 








