৪ আগস্ট, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে মামার চুরির হওয়া স্ট্রিলের নৌকা খুঁজতে গিয়ে চিহৃিত ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারালো ভাগিনা সাদ্দাত মিয়া (২১)। নিহত যুবক পৌর শহরের লক্ষ্রীপুর এলাকার মো.আরমান মিয়ার ছেলে।
গতকাল সোমবার রাত ১০ টার দিকে ভৈরব শহরের লক্ষ্রীপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও স্বজনদের সুত্রে জানা যায়, সোমবার রাতে পৌর শহরের লক্ষ্রীপুরে নিজ বাসা থেকে গোসল করে বের হয় যুবক সাদ্দাত মিয়া। পথিমধ্যে হঠাৎ করে সড়কে স্থানীয় চিহিৃত ডাকাত আনার মিয়ার সাথে দেখা হয়। সেসময় নিহত যুবক সাদ্দাতের মামার চুরি হওয়া একটি স্ট্রিলের নৌকাটি খোঁজে বের করে দিতে বললে তার সাথে তর্কাতর্কি ও মারামারির এক পর্যায়ে আনার মিয়ার ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে৷
নিহত যুবকের মা শিউলি বেগম বলেন, আমার ছেলে রাতে আমাকে মোবাইলে কল দিয়ে জানতে চাই তার মামার নৌকা আনার মিয়া চুরি করছে নাকি। এর কিছুক্ষণ পরই খবর পায় আমার ছেলেকে ডাকাত আনার ছুরিকাঘাত করে মেরে ফেলেছে। আমি আমার সন্তান হত্যার সুষ্ঠু বিচার চাই।
এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহবুর রহমান জানান, স্ট্রিলের নৌকা চুরির ঘটনা নিয়ে তর্কাতর্কির জেরে আনার মিয়া নামের একজন ছুরিকাঘাতে সাদ্দাত নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দোষীদের ধরতে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।
Reporter Name 








