ভৈরবে ইউপি চেয়ারম্যানসহ দুইজন গ্রেফতার। 

  • Reporter Name
  • Update Time : ১০:৩৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৫৮ Time View

৫ আগস্ট, নিজস্ব  প্রতিনিধি

ভৈরবে ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে দুজনকে তাদের বাসা থেকে গ্রেফতার করা হয়।  তারা হলো উপজেলার আগানগর ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির (৬২) ও কালিকাপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যানের ছোট ভাই স্বপন (৪০)। আজ বুধবার সকালে দুজনকে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়। 

চেয়ারম্যান হুমায়ূন বিগত ইউপি নির্বাচনে নৌকা মার্কা পেয়ে নির্বাচিত হয়েছিল। স্থানীয় আওয়ামী লীগের নেতা ছিলেন তিনি। তার বিরুদ্ধে কয়েকদিন আগে তার পরিষদের ১২ জন মেম্বার অনাস্থা দেয় কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে। অভিযোগ ছিল বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন তিনি। এছাড়াও তিনি ছিলেন ফ্যাসিস্টের দোসর এমন অভিযোগ পরিষদের সদস্যদের। 

ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মোঃ মাহাবুবুর রহমান জানান, কিশোরগঞ্জ সদর মডেল থানার একটি মামলার আসামী হিসেবে মঙ্গলবার রাতে তাদেরকে বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। আজ বুধবার তাকে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়েছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দেশে জুলাই আন্দোলন না হলে স্বৈরাচার বিদায় হতনা। 

ভৈরবে ইউপি চেয়ারম্যানসহ দুইজন গ্রেফতার। 

Update Time : ১০:৩৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬