ভৈরবে  রেলস্টেশনে হামলার ঘটনায় অজ্ঞাত দেড়শ জনকে  আসামী করে থানায় পুলিশ এসল্ট অভিযোগে মামলা। 

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ২১৫ Time View

৬ জুন, নিজস্ব  প্রতিনিধি

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে  দুই পক্ষের সংঘর্ষের সময় রেলস্টেশনে হামলার ঘটনায় অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামী করে রেলওয়ে থানায় পুলিশ এসল্ট অভিযোগে  একটি মামলা করা হয়। থানার উপ-পরিদর্শক ( এসআই)  আফজাল হোসেন বাদি হয়ে গতকাল শুক্রবার রাতে এই মামলাটি দায়ের করেন ( মামলা নং ০২/২৬) । গত বৃহস্পতিবার রাতে ঘটনার সময় রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি)  সাঈদ আহমেদসহ ৭ পুলিশ আহত হয়। মামলার বিষয়টি আজ শনিবার সকালে রেলওয়ে থানার ওসি স্বীকার করেন। তবে মামলা করার পর এখনও কোন আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ভৈরব পৌর শহরের আমলাপাড়া ও জগনাথপুর গ্রামের দুটি পক্ষ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধলে ৭ পুলিশসহ ৩০ জন আহত হয়। এসময় দুটি পক্ষ ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফরম দখল করে স্টেশন মাস্টারের রুমে হামলা চালায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পুলিশের ওপর আক্রমন করে। এসময় স্টেশন এলাকাটি রনক্ষেত্রে পরিনত হয় এবং বিভিন্ন স্থানে ৬ টি ট্রেন আটকা পড়ে। এতে ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়ে।  এই সংঘর্ষ রাত ৮ টা থেকে শুরু করে রাত দেড়টা পর্যন্ত চলে। পরে রাত ১.৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনায় পুলিশ এসল্ট মামলা হলেও রেলওয়ে কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোন মামলা করেনি। 

এবিষয়ে রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ ইউছুফ জানান, ঘটনার বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিলে আমি মামলা করব। এখনও আমরা মামলা করার নির্দেশ পাইনি। 

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মোঃ সাঈদ আহমেদ জানান, স্টেশনে হামলার ঘটনায় আমিসহ ৭ পুলিশ আহত হয়। হামলাকারীরা স্টেশনে  হামলা করার কারনে ঘটনার দিন ৬ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। একারনে আমরা অজ্ঞাত  দেড়শ জনকে আসামী করে পুলিশ এসল্ট অভিযোগে মামলা করেছি। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বীর মুক্তিযোদ্ধা ও ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র এড, আক্কাছ আর নেই। 

ভৈরবে  রেলস্টেশনে হামলার ঘটনায় অজ্ঞাত দেড়শ জনকে  আসামী করে থানায় পুলিশ এসল্ট অভিযোগে মামলা। 

Update Time : ০৮:৩৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬