সভাপতি অরিত্র সাধারণ সম্পাদক মাহী
১ জুন, নিজস্ব প্রতিনিধিঃ
ভৈরবের ৪ দশকের ঐতিহ্যে, সংস্কৃতির ধারক ও বাহক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব এর ২০২৬-২৭ পরিষদের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত ২৯ মে (শুক্রবার) রাতে ভৈরব পৌর নিউ মার্কেট তৃতীয় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিগত কমিটির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটি গঠনে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রতিষ্ঠাকালীন সদস্য ও উপস্থিত প্রবীণ ও নবীন সম্মানিত সদস্যদের সর্বসম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলোচনা শেষে নব-গঠিত কার্যকরী পরিষদে সভাপতি পদে ফারাবি আহমেদ অরিত্র, সাধারণ সম্পাদক পদে আইমান রহমান মাহী, সাংগঠনিক সম্পাদক পদে আরাবী রহমান রিজভী ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক প্রতিনিধি পদে ইশতিয়াক জামান ফাহিদ নির্বাচিত হয়েছেন।
সভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও বিছাস-এর প্রতিষ্ঠাকালীন সম্মানিত সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বাদল, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব রায়হান কাওছার, সম্মানিত সদস্য এ.কে. মোবারক আলী, সম্মানিত সদস্য মো. রফিকুল ইসলাম, যশোর অঞ্চলের কর কমিশনার মাসুদ রানা, উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কার্যক্রমকে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আরো গতিশীল করার জন্য আহ্বান জানান।
Reporter Name 









