ভৈরবে বিলের ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার। 

  • Reporter Name
  • Update Time : ০২:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৬৮ Time View

 ২৩,  এপ্রিল, নিজস্ব  প্রতিনিধি

 ভৈরবে বিলের ডোবা থেকে সাত মাস বয়সী তানভির উরফে মুজাহিদ নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামের পূর্বকান্দা এলাকার  বনের ডোবায় থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শিশু উপজেলার গজারিয়া ইউনিয়নের  মানিকদি পুরানগাও এলাকার মেরাজ মিয়ার ছেলে। 

স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, দুই বছর আগে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামের পূর্বকান্দা এলাকার মৃত আক্তার হোসেনের মেয়ে তাসলিমা বেগমের সাথে একই ইউনিয়নের পুরানগাও গ্রামের ফেলু মিয়া ছেলে মেরাজের সাথে প্রেমের সম্পর্কে তাদের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার ভালোই চলছিলো। সাত মাস আগে তাদের ঘরে জন্ম নেয় তানভির নামের এক ছেলে সন্তান। গত ২০ দিন আগে স্বামী ও শ্বাশুরীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার হওয়ার পর  বাবার বাড়িতে চলে আসে তাসলিমা বেগম। এরপর গত ১৬ এপ্রিল শিশুর বাবা মেরাজ মিয়া তার শ্বশুরবাড়িতে স্ত্রীর কাছ থেকে শিশু পুত্রকে ডাক্তার দেখানোর কথা বলে নিয়ে যায়। তারপর সারাদিন যাওয়ার পর শিশুর মায়ের কাছে ফেরত দিয়ে যায়নি। পরদিন তাসলিমার বাবার বাড়ির কয়েকজন লোক শিশুকে ফেরত আনতে মেরাজের বাড়িতে গেলে শিশু তারভিনকে পাওয়া যায়নি। পরে ২১ এপ্রিল শিশুর মা তাসলিমা বেগম ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ বৃহস্পতিবার সকালে বিলের ডোবায় শিশুর মরদেহ দেখতে স্থানীয়রা খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

এবিষয়ে ভৈরব থানার তদন্ত কর্মকর্তা লিমন বোস জানান,মানিকদি গ্রামের একটি ডোবায় শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এরআগে নিহতের পরিবার এই ঘটনায় একটি জিডি  করেছিলেন। এই বিষয়ে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বীর মুক্তিযোদ্ধা ও ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র এড, আক্কাছ আর নেই। 

ভৈরবে বিলের ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার। 

Update Time : ০২:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬