২৫ মে, নিজস্ব প্রতিনিধি
ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে অজ্ঞাত এক বৃদ্ধার (৭০) লাশ উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। আজ ২৫ মে সোমবার ভোর ছয়টার সময় এক নং প্লাটফর্ম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাঈদ আহমেদ বলেন, সোমবার ভোরে ফ্লাটফরমের এক নং গেটের বারান্দায় আনুমানিক সত্তর বছর বয়েসি এক বৃদ্ধার মৃতদেহ পড়ে আছে জানতে পারি। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ সময় মৃত ব্যক্তির পড়নে ছিল একটি পাঞ্জাবি ও চেক লুঙ্গি। ধারণা করা হচ্ছে লোকটি ভবঘুরে প্রকৃতির হয়ে থাকতে পারে। লাশের পরিচয় শনাক্ত করণের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Reporter Name 









