ভৈরবে আধিপত্য বিস্তার ও   তুচ্ছ ঘটনার জের ধরে  দুপক্ষের সংর্ঘষ। বাড়িঘর দোকানপাট লুুটপাট ভাঙচুর, আহত -২৫

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৪৪ Time View

 ১৬ মে, নিজস্ব  প্রতিনিধি

 ভৈরবে আধিপত্য বিস্তার ও  তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংর্ঘষে আহত ২৫ জন।  সংঘর্ষের সময়ে ৪/৫টি বাড়িঘর দোকানপাট লুুটপাট ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। 

আজ শনিবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। 

ঘটনার সময়  আহতরা হলেন, নিজাম মিয়ার ছেলে পাবেল (৩৪), মাসুদ মিয়ার ছেলে ফারুক (১৩), মুর্শিদ মিয়ার ছেলে ইয়াছিন (১৩), সুবর্ণা বেগম (২০), সাগর মিয়া, হোসাইন, আসাইন, পারভেজ, নাইম, দুধ মিয়া, ফরহাদ মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত পাবেল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীরা বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেন।

স্থানীয় সুত্রে জানা যায়, ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বধুর গোষ্ঠীর নেতা বাদশা মেম্বার ও ময়দর মুন্সির বাড়ির নেতা মেরাজ মেম্বারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিলো। গত ৮ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়দর মুন্সি বাড়ির ফরহাদের সাথে একই বাড়ির মাসুমের  বাকবিতন্ডায় জেরে  দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে থানা পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় ঘটনাটি মিমাংসা হয়। পরবর্তীতে গতকাল শুক্রবার রাতে ময়দর মুন্সির বাড়ির ফরহাদ মিয়াসহ কয়েকজন ফেসবুকে লাইভে এসে বধুর গোষ্ঠীর নেতা বাদশা মেম্বারকে গালাগালি করার জেরে ময়দর মুন্সি বাড়ির বাদশা মিয়া ভবানীপুর বাজারে ফার্মেসিতে ঔষধ আনতে গেলে প্রতিপক্ষ বধুর গোষ্ঠীর লোকজন তাকে মারধোর করে। এই ঘটনাকে কেন্দ্র করে রাতেই দুপক্ষের লোকজনের মধ্যে  সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কয়েকজন আহত হয়। একই ঘটনায় আজ শনিবার সকালে ফের দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জনের বেশি লোক আহত হয়েছেন। এসময় ৪/৫টি ঘর ও দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। 

বধুর গোষ্ঠীর নেতা বাদশা মিয়া বলেন, দরবারের মাধ্যমে ঝগড়াটি মিমাংসার পর মেরাজ মেম্বারের বাড়ির ফরহাদসহ কয়েকজন ফেসবুকে আমাকে সহ আমাদের বংশের লোকদের গালাগালি করে। এই ঘটনার পর আমাদের পক্ষের লোকদের তাদের সতর্ক  করে । কিন্তু রাতে আমাদের বাড়ির দুটি ছেলে চকবাজার থেকে মুরগি কিনতে গেলে মেরাজ মেম্বারের লোকজন ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে দুপক্ষের সংঘর্ষের রূপ নেয়। 

ময়দর মুন্সি বাড়ির নেতা মেরাজ মেম্বার বলেন, কয়েকদিন আগের  ঝগড়াটি  মিমাংসার পর বাদশা মেম্বারের লোকজন আমাদের বাড়ির একজন রোগী বাজার থেকে ঔষধ আনতে গেলে তারা মারধোর করে আহত করে। এরই জের ধরে দুপক্ষের সংঘর্ষ বাধে। পরবর্তীতে আজ সকালে বাদশা মেম্বারের লোকজন আমাদের উপর হামলা চালায়। 

এবিষয়ে ভৈরব থানার উপপরিদর্শক মো.পাবেল মোল্লা জানান, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরর্বতীতে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বীর মুক্তিযোদ্ধা ও ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র এড, আক্কাছ আর নেই। 

ভৈরবে আধিপত্য বিস্তার ও   তুচ্ছ ঘটনার জের ধরে  দুপক্ষের সংর্ঘষ। বাড়িঘর দোকানপাট লুুটপাট ভাঙচুর, আহত -২৫

Update Time : ০৩:৪৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬