ভৈরবে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় ৩ জন  চোর গ্রেপ্তার। 

  • Reporter Name
  • Update Time : ০২:৫৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৪৫ Time View

২০ এপ্রিল,   নিজস্ব  প্রতিনিধি

 ভৈরবে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় একাধিক মামলার আসামি মেরাজ মিয়াসহ তিনজন পেশাদার চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে  পুলিশ। আজ  সোমবার সকাল ১০টায় উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফর্মারসহ বৈদ্যুতিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার শিবপুর ইউনিয়নের সরকার বাড়ি এলাকার নীল মিয়ার ছেলে মেরাজ মিয়া (৩৫) ও পৌর শহরের কালীপুর দক্ষিণ পাড়া এলাকার মো. এলেম উদ্দিনের ছেলে মেহেদী হাসান (৩০) ও ভৈরবপুর উত্তর পাড়া এলাকার মৃত নুরু মিয়ার ছেলে মো. অলিউল্লাহ বাবু (৩৫)।  

 পুলিশ সূত্রে জানা যায়, আজ  সকাল সাড়ে ৭টায় জামালপুর সরকার বাড়ি এলাকার শাহদাৎ হোসেনের বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফর্মার চুরির সময় স্থানীয়রা মেহেদী হাসানকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য মতে অপর দুই  আসামিকে  গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় মেরাজের বাড়ি থেকে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফর্মারসহ বৈদ্যুতিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এঘটনায় শিমুলকান্দি ইউনিয়নের আবাসিক প্রকৌশলী মোখলেছুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ বিষয়ে শিমুলকান্দি ইউনিয়নের আবাসিক প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, চোর চক্র ভৈরব কুলিয়ারচরের বিভিন্ন এলাকা দীর্ঘদিন যাবত বৈদ্যুতিক ট্রান্সফর্মারসহ বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে আসছে। 

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ ওসি আতাউর রহমান আকন্দ বলেন, সকালে খবর পায় উপজেলার জামালপুরে চোর সন্দেহে মেহেদীকে আটক করেছে স্থানীয় জনতা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে মেহেদীকে গ্রেপ্তার করে ট্রান্সফর্মার চুরির সত্যতা পায়। পরে তার দেয়া তথ্য মতে চিহ্নিত চোর একাধিক মামলার আসামি মেরাজ মিয়া ও অলি উল্লাহ ওরফে বাবুকে গ্রেপ্তার করে। এসময় মেরাজের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফর্মার উদ্ধার করা হয়। এ ঘটনায় শিমুলকান্দি ইউনিয়নের আবাসিক প্রকৌশলী বাদীর হয়ে মামলা দায়ের করেছে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় ৩ জন  চোর গ্রেপ্তার। 

Update Time : ০২:৫৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬