ভৈরবে দুই মাদক সেবনকারীর কাছে গাঁজা পেল ৫ গ্রাম করে, ভ্রাম্যমান আদালতে তাদের সাজা হলো ৪ মাস। 

  • Reporter Name
  • Update Time : ১০:৪৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১৮৫ Time View

১ এপ্রিল, নিজস্ব  প্রতিনিধি

ভৈরবে দুই মাদক সেবনকারীর কাছে ৫ গ্রাম করে গাঁজা পাওয়ার পর তাদেরকে ভ্রাম্যমান আদালত সাজা প্রদান করল ৪ মাস। ইতিপূর্বে ৫ গ্রাম গাঁজার জন্য এধরনের সাজা আর হয়নি। আজ বুধবার দুপুরে উপজেলা  সহকারী কমিশনার ( ভূমি) ও ম্যাজিস্ট্যাট এ এইচ  এম আজিজুল হক তার অফিসে ভ্রাম্যমান আদালতে দুইজনকে এই সাজা প্রদান করেন। এরা হলো শহরের কমলপুর এলাকার নুরু মিয়ার ছেলে রহমত আলী (২৫), উপজেলার জামালপুর গ্রামের রমজান আলী ছেলে আওয়াল (৪৫)। তাদের মধ্য রহমতকে ৩ মাস ও আওয়ালকে ১ মাসের কারাদন্ড দেয়া হয়। এসময় দুজনকে ১০০ টাকা করে জরিমানা করে আদালত। 

ভৈরব  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর আজ বুধবার সকালে শহরে  অভিযান চালিয়ে এই দুইজন মাদক সেবনকারীকে আটক করে। আটকের সময় দুজনের কাছে ৫ গ্রাম করে গাঁজা পাওয়া যায়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্যাটের নিকট নেয়া হলে উক্ত সাজা প্রদান করে। 

চন্দন কুমার সুর জানান, ৫ গ্রাম গাঁজা পাওয়া বড় নয় তারা দুজনই চুরি, ছিনতাইয়ের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে তাদের  পরিবার থেকেও অভিযোগ রয়েছে। তারা মাদক সেবন করে এবং মাদক বেচাকেনা করে যুবসমাজ নষ্ট করছে। এছাড়া মাদকের কারনে তারা ভৈরবে চুরি, ছিনতাই করছে এমন অভিযোগ আছে। 

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্যাট এ এইচ এম আজিজুল হক এবিষয়ে জানান, দুজনের পিছনের রেকর্ড ভালনা। মাদক সেবন ছাড়াও তারা বিভিন্ন অপরাধে জড়িত রয়েছে এমন মামলা আগেও থানায় আছে। ৫ গ্রাম গাঁজা বিবেচনায় নয়, বিভিন্ন অপরাধে জড়িত প্রমানে তাদেরকে উল্লেখিত সাজা প্রদান করা হয়। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে দুই মাদক সেবনকারীর কাছে গাঁজা পেল ৫ গ্রাম করে, ভ্রাম্যমান আদালতে তাদের সাজা হলো ৪ মাস। 

Update Time : ১০:৪৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬