ভৈরবের পাম্পে মিলছে না অকটেন, পেট্রোল। ভোগান্তিতে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকরা। 

  • Reporter Name
  • Update Time : ০৯:০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৫৪ Time View

২৭ মার্চ,   নিজস্ব  প্রতিনিধি

 ভৈরবের পাম্পে মিলছে না অকটেন, পেট্রোল। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো প্রাইভেট ও  মোটরসাইকেল চালকরা। 

আজ শুক্রবার সকালে শহরের ভাই ভাই ফিলিং স্টেশন ও মিন্টু মিয়া ফিলিং স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাম্পে তেল সরবরাহের মেশিনে টাঙানো রয়েছে ” অকটেন, পেট্রোল নেই তাই সরবরাহ বন্ধ রয়েছে। “এসময় প্রাইভেট কার ও  মোটরসাইকেল চালকেরা তেল নিতে এসে তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে। 

মোটরসাইকেল চালক সবুজ আহমেদ বলেন , ভৈরবের দুটি তেলের পাম্পে তেল আনতে গিয়ে দেখি তাদের নাকি অকটেন, পেট্রোল নেই সেজন্যই তারা কোন মোটরসাইকেল চালকদের তেল দিচ্ছে না। তারা বলছে দুইদিন  নাকি পাম্পে তেল পাওয়া যাবে না। 

আরেক মোটরসাইকেল চালক মোবারক হোসেন বলেন, পাম্পে নাকি অকটেন, পেট্রোল নাই তাদের কাছে নাকি ডিজেল রয়েছে। এখন কি তাহলে আমরা ডিজেল আর কেরোসিন দিয়ে মোটরসাইকেল চালাবো । 

অপু মিয়া বলেন, দুদিন ধরে যদি অকটেন, পেট্রোল না পায় তাহলে তো আমাদের বাইক ঘরে রেখে পায়ে হেটে চলাচল করতে হবে। 

প্রাইভেট কার চালক মহিউদ্দিন বলেন, আমি ঢাকা থেকে সিলেট যাব, পথিমধ্য ভৈরবে এসে তেল নেই। এখন এখানে কোন পাম্পে পেট্রোল নেই। তাই গাড়ী নিয়ে বসে আছি, কি করব ভেবে পাচ্ছিনা। 

ভাই ভাই ফিলিং স্টেশনের কর্মচারি জালাল উদ্দিন বলেন, আজ সকাল থেকে আমাদের পাম্পে অকটেন, পেট্রোল শেষ হয়েছে। সেজন্যই আমরা গ্রাহকদের তেল সরবরাহ করতে পারছি না। আশা করছি রোববার  ডিপো থেকে অকটেন, পেট্রোল সরবারাহ পাবো তারপর গ্রাহকদের তেল দিতে পারবো। 

মিন্টু মিয়া ফিলিং স্টেশন ম্যানেজার জিসান আহমেদ বলেন, গতকাল রাত পর্যন্ত আমাদের পাম্প থেকে যে পরিমাণ অকটেন, পেট্রোল ছিলো তা গ্রাহকদের দিয়েছি। আজ সকালে তেল শেষ হয়ে যাওয়ায় তেল দিতে পারছি না। আমরা নারায়ণগঞ্জের ডিপোতে গত বৃহস্পতিবারেই অকটেন, পেট্রোলের জন্য পে-অর্ডার জমা দিয়েছি। 

এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ জানান, গতকাল রাত পর্যন্ত পাম্পগুলি হতে গ্রাহকদের অকটেন, পেট্রোল দেয়া হয়েছে। আজকে তাদের কাছে অকটেন, পেট্রোল সংকট রয়েছে জানতে পারি। বিষয়টি আমরা খোঁজখবর রাখছি। পাম্প মালিকরা যাতে দ্রুত ডিপো থেকে তেল আনতে পারে সেই ব্যবস্থা করব। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবের পাম্পে মিলছে না অকটেন, পেট্রোল। ভোগান্তিতে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকরা। 

Update Time : ০৯:০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬