ভৈরবে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের অস্ত্রের  আঘাতে যুবক খুন। 

  • Reporter Name
  • Update Time : ০২:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ২৩০ Time View

২৪ মার্চ, নিজস্ব  প্রতিনিধি

 ​ভৈরবে পূর্বশত্রুতার জের ধরে  প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমান খান (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে এই খুনের ঘটনা  ঘটে।

​নিহত ইমান খান লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ির ঈসা মিয়ার ছেলে। তিনি এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার  রাতে নিজের বাবার মোবাইল ফোনের জন্য মিনিট কার্ড কিনতে বাড়ি থেকে বের হন ইমান খান। তিনি গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষ শেখ বাড়ির একদল যুবক তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ইমানকে এলোপাথাড়ি আঘাত করে আহত করে ফেলে চলে যায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে গুরুতর আহত  তাকে   রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অ্যাম্বুলেন্স এনে ঢাকার নেয়ার আগেই চিকিৎসাধীন অবস্থায় ইমাম খানের হাসপাতালে মৃত্য হয়।

এ দিকে স্থানীয়রা আরো জানায়, আগানগর ইউনিয়নের ‘পাগলা বাড়ি’ ও ‘শেখ বাড়ির’ মধ্যে গত ৭-৮ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। পাগলা বাড়ির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন আব্দুল মজিদ বড় মিয়া ও শহিদ মিয়া এবং শেখ বাড়ির পক্ষে রয়েছেন মাইনু শেখ ও আক্কাছ শেখ। এর আগেও দুই পক্ষের মধ্যে ৪-৫ বার বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই পুরনো শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে থেকে লাশ উদ্ধার করে।   এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, লাশের ময়না তদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ পাঠানো হয়।  পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বীর মুক্তিযোদ্ধা ও ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র এড, আক্কাছ আর নেই। 

ভৈরবে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের অস্ত্রের  আঘাতে যুবক খুন। 

Update Time : ০২:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬