ভৈরব প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন শরীফুল আলম। 

  • Reporter Name
  • Update Time : ০৭:১৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৩ Time View

৯ ফেব্রুয়ারি, নিজস্ব  প্রতিনিধি

ভৈরব প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  করলেন কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম। গতকাল রোববার রাত সাড়ে ৮ টায় প্রেসক্লাবের অফিসরুমে এই মতবিনিময় সভা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক দিনকাল প্রতিনিধি  মোঃ সোহেলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ- সভাপতি ও যুগান্তরের ভৈরব প্রতিনিধি  আসাদুজ্জামান ফারুক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা, বাংলাভিশন প্রতিনিধি বাবু সত্যজিৎ দাস ধ্রুব, সাংবাদিক আব্দুর রউফ, আলহাজ্জ সজীব আহমেদ, এম এ হালিম, মিজানুর রহমান পাটোয়ারি, আরিফুল ইসলাম মামুন, রাজীবুল হাসান,  আফছার উদ্দিন তূর্যা, আল-আমিন নাজির, সোহান। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি শাহিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুবদল নেতা দেলুয়ার হোসেন সুজন, ভিপি সাইফুল হক, জিল্লুর রহমান, আর এ মারুকী শাহিন প্রমূখ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় প্রথমেই মোঃ শরীফুল আলম আসন্ন সংসদ নির্বাচনে স্থানীয় সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। এসময় তিনি ভৈরব প্রেসক্লাবের নানা সমস্যাসহ উন্নয়নের বিষয়ে সাংবাদিকদের প্রস্তাবনার কথা শুনে বলেন, আমি নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে ভৈরব প্রেসক্লাবের সকল সমস্যা দূর করে ক্লাবের উন্নয়নের জন্য চেষ্টা করব। প্রেসক্লাবের সন্মানসূচক পদে তাকে সদস্য করায় তিনি প্রেসক্লাবের কমিটিসহ সাংবাদিক সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, আমি সবসময় সাংবাদিক প্রিয় মানুষ। ভৈরব ছাড়াও ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানের অনেক সাংবাদিকের সাথে আমার যোগাযোগ আছে। সাংবাদিকগন দেশ – জাতির  বিবেক ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের লিখনীতে সমাজের অনেক কিছু প্রকাশ হয়। এতে দেশ, সরকার উপকৃত হয়ে থাকে যা আমি বিশ্বাস করি। সাংবাদিকদের সকল কাজে তিনি পাশে থাকবেন বলে জানান। 

যুগান্তর সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান ফারুক বলেন, শরীফুল আলম একজন ভাল মানুষ ও সাংবাদিকদের পাশে সবসময় থাকেন এটা আমরা বিশ্বাস করি। নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে আপনি ভৈরব প্রেসক্লাবসহ সাংবাদিকদের প্রতি খেয়াল রাখবেন। শরীফুল আলম আজকে  প্রেসক্লাবে উপস্থিতির জন্য তাকে ধন্যবাদ জানান তিনি। 

এসময় প্রেসক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান বলেন, বিগত দিনে প্রেসক্লাবের দায়িত্বে যারা ছিলেন তারা শরীফুল আলমের প্রতি অবজ্ঞা অবহেলা করেছেন। তিনি ভৈরব প্রেসক্লাবকে অনেক আগেই ক্লাবের উন্নয়নের জন্য অনুদান দিলেও তাকে ক্লাবের সদস্য করা হয়নি। আমি দায়িত্ব পাওয়ার পর কমিটির গত সভায় তাকে প্রেসক্লাবের সন্মানসূচক সদস্য করে সন্মানিত করেছি। 

এসময় সাংবাদিক সুমন মোল্লা, সত্যজিৎ দাস ধ্রুব, আলহাজ্জ মোঃ সজীব আহমেদ বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সভায় বক্তব্য রাখেন। তিনি ১২ ফেব্রুয়ারি দিন সংসদ নির্বাচনে সাংবাদিকদের সহযোগীতাসহ বাস্তবসম্মত নিউজ করার আহবান জানান। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরব প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন শরীফুল আলম। 

Update Time : ০৭:১৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬