ভৈরবে তারেক রহমানের জনসভা সফল করতে সাংবাদিকদের সহযোগীতা কামনায় সংবাদ সন্মেলন। 

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১৭৬ Time View

২০ জানুয়ারি, নিজস্ব প্রতিনিধি । 

ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা সফল করতে সাংবাদিকদের সহযোগীতা কামনায় এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ -৬ আসনের দলীয় প্রার্থী মোঃ শরীফুল আলমের আয়োজনে আজ মঙ্গলবার সকাল -১১ টায় বাসস্ট্যান্ড এলাকায়  উপজেলা বিএনপির কার্যালয়ে  সংবাদ সন্মেলনটি আয়োজন করা হয়। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি শাহিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক, নুরুজ্জামান প্রমূখ। এসময় স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন। 

আগামী ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ভৈরবের স্টেডিয়াম মাঠে বিএনপি আয়োজিত এক বিরাট জনসভায় তারেক রহমান গুরুত্বপূর্ন বক্ততা দিবেন। এদিন কিশোরগঞ্জ জেলার ৬ টি আসনের বিএনপির মনোনিত  ৬ জন প্রার্থীকে জনসভায় তিনি পরিচয় করিয়ে দিবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগের দিন ২১ জানুয়ারি  তারেক রহমান আকাশ পথে সিলেটে যাবেন। পরদিন ২২ জানুয়ারি তিনি  হযরত শাহজালাল ( রাঃ) মাজার জিয়ারত করে সিলেটে জনসভা করার পর ঢাকা যাওয়ার পথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাক্ষণবাড়ীয়ার বিশ্বরোড এবং পরে ভৈরবের জনসভায় বক্তৃতা করবেন। 

আজকের সংবাদ সন্মেলনে বিএনপি নেতা মোঃ শরীফুল আলম বলেন, জনসভাটি সফল করতে আমাদের দল থেকে ব্যাপক প্রস্ততি নিয়েছি। স্থানীয়ভাবে নিরাপত্তা, আইনশৃংখলা রক্ষা, যানজট এড়াতে বিভিন্ন ব্যবস্থা, মাঠে সিসি ক্যামেরা লাগানো, সাংবাদিকগনের নিউজ সংগ্রহে পৃথক মঞ্চ তৈরি, যানবাহন চলাচলে বিকল্প রাস্তা ব্যবহারের ব্যবস্থা, লাইটিং ও সাজসজ্জাসহ  সকল ধরনের প্রস্ততি গ্রহন করা হয়েছে বলে তিনি জানান। এছাড়া দলীয়ভাবে দুই হাজার বল্লমটিয়ার রাখা হবে যারা জনসভায় আগত মানুষেরসহ সবাইকে সহযোগীতাসহ সেবা দিবেন। তিনি বলেন জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিত নিশ্বিত করতে আমরা কাজ করছি।  জনসভাটি সফল করতে  সকল গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন তিনি। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে তারেক রহমানের জনসভা সফল করতে সাংবাদিকদের সহযোগীতা কামনায় সংবাদ সন্মেলন। 

Update Time : ০৮:৩৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬