ভৈরবে তারেক রহমানের জনসভা সফল করতে প্রস্ততি সভা অনুষ্ঠিত। 

  • Reporter Name
  • Update Time : ১১:২০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৬৮ Time View

১৪ জানুয়ারি,  নিজস্ব  প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভৈরবে আগমন ও জনসভা সফল করতে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল ১১ টায় স্থানীয় নিউটাউন এলাকায় ভেনিসবাংলা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত প্রস্ততি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের মনোনয়ন প্রার্থী মোঃ শরীফুল আলম। তিনি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক। আগামী ২২ জানুয়ারি তারেক রহমান ভৈরবের স্টেডিয়াম মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন। এদিনের জনসভায়  কিশোরগঞ্জ জেলার ৬ টি আসনের মনোনয়নপ্রাপ্ত ৬  জন বিএনপির প্রার্থীকে তিনি পরিচয় করিয়ে দিবেন বলে দলীয় সূত্র জানায়। 

আগামী ২১ জানুয়ারি তারেক রহমান আকাশপথে সিলেট যাবেন। পরদিন ২২ জানুয়ারী তিনি হযরত শাহজালাল (রাঃ) মাজার জিয়ারত শেষ করে সিলেটে জনসভা করার পর ওইদিন ঢাকায় ফেরার পথে মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাক্ষণবাড়ীয়ার সরাইল এলাকার বিশ্বরোড এবং বিকেলে ভৈরবের জনসভায় বক্তৃতা দিবেন তিনি। 

আজকের প্রস্ততি সভায় ভৈরব-কুলিয়ারচর আসনের প্রার্থী শরীফুল আলম ছাড়াও  উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর- হোসেনপুর  আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম, করিমগঞ্জ-তাড়াইল আসনের প্রার্থী ড, ওসমান ফারুক, পাকুন্দিয়া- কটিয়াদি আসনের প্রার্থী এড, জালাল আহমেদ, বাজিতপুর- নিকলি আসনের প্রার্থী এহছানুল হুদা, ইটনা – মিটামইন – অষ্টগ্রাম আসনের প্রার্থী মোঃ ফজলুর রহমান। এছাড়াও কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলার  উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও জেলা  ছাত্র দলের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।  প্রস্ততি সভায় সকল বক্তারা বলেন, তারেক রহমান ভৈরবে আগমন ও জনসভায় ব্যাপক শো-ডাউনসহ বিপুল সংখ্যক জনগনকে উপস্থিত রাখতে ব্যাপক প্রচারনাসহ তার নিরাপত্তা জোরদার রাখতে হবে। ওইদিন ভৈরব শহরের যানজট নিয়ন্ত্রণ রাখতে আইনশৃংখলা বাহিনীকে কাজ করতে হবে। 

ইটনা- মিটামইন-অষ্টগ্রাম আসনের বিএনপি প্রার্থী মোঃ ফজলুর রহমান আজকের প্রস্ততি সভায় তার বক্তব্যে বলেন, এই সরকারের আমলে একটি কুচুক্রি মহল  মব সৃষ্টি করে সারাদেশে মাজারসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ভাঙচুর যখন করছে, সেখানে আমাদের নেতা তারেক রহমান হযরত শাহজালাল ( রাঃ) মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবে। শেখ হাসিনা গত ১৫ বছরে দেশ ধ্বংসসহ জনগনের ভোটের অধিকার হরণ করেছে। এখন আল্লাহর বিচারে তিনি ভারতে পালিয়ে গেছেন। আসন্ন নির্বাচনে বিএনপি ২৪০ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবেন বলে তার দাবি। 

করিমগঞ্জ- তাড়াইল আসনের বিএনপির মনোনিত  প্রার্থী ড, ওসমান ফারুক বলেন, বিগত সরকারের অত্যাচার – নির্যাতনে আমি বিদেশে চলে গিয়াছিলাম। ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলে আমি দেশে এসেছি। এবারের নির্বাচনে দলীয়  প্রার্থী হয়েছি। বিজয়ী হয়ে এলাকাবাসীসহ দেশের মানুষের সেবা করতে চাই। 

অনুষ্ঠানের সভাপতি ও ভৈরব- কুলিয়ারচর আসনের প্রার্থী মোঃ শরীফুল আলম তার বক্তব্যে বলেন, দেশে নির্বাচন বানচালের জন্য একটি কুচক্রি মহল যখন চেষ্টা করছে ঠিক তখন তারেক রহমান দেশে ফিরে এসেছে। নির্বাচনী প্রচারণার প্রথমদিন তিনি ভৈরবে জনসভা করবেন এটা আমাদের সৌভাগ্য। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ভৈরবের জনসভা আমরা যেকোনভাবেই হোক   সফল করব। এই লক্ষ্যে আমরা আজ প্রস্ততি সভার আয়োজন করেছি। কিশোরগঞ্জ জেলার ৬ টি আসনেই বিএনপির প্রার্থীরা যাতে বিজয়ী হতে পারেন  সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে তারেক রহমানের জনসভা সফল করতে প্রস্ততি সভা অনুষ্ঠিত। 

Update Time : ১১:২০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬