কিশোরগঞ্জ-৬ আসনে  বিএনপি’র প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান প্রায় ২৭ কোটি টাকা। তার প্রতিদ্বন্দি প্রার্থীদের আয়-ব্যয় থাকলেও নেই  কোন সম্পদ। 

  • Reporter Name
  • Update Time : ০২:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ২৪৫ Time View

৬ জানুয়ারী, নিজস্ব  প্রতিনিধি

কিশোরগঞ্জ- ৬ ( ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি’র প্রার্থী মোঃ শরীফুল আলমের সম্পদের পরিমান ২৬ কোটি ৮০ লাখ ৮৩ হাজার টাকা। শরীফুল আলম বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি থেকে তাকে এই আসনে মনোনয়ন দেয়া হয়। গত ২৯ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র সঠিক পাওয়া গেছে। 

মনোনয়নপত্র দাখিলের হলফনামায় তার সম্পদের পরিমান তিনি দেখিয়েছেন যার পরিমান ২৬ কোটি ৮০ লাখ ৮৩ হাজার টাকা। তার মধ্য ১২২ শতক জমি যার মূল্য ৮০:হাজার টাকা, দালানকোঠা,  কারখানা আছে মোট ২৭ টি যার মূল্য ১২ কোটি ২৫ লাখ ৩৮ হাজার ৪৩০ টাকা ( ঢাকা, সাভার, নারায়নগঞ্জ, কিশোরগঞ্জ, কুলিয়ারচর,ভৈরব, ব্রাক্ষণবাড়ীয়া এলাকায় এসব প্রতিষ্ঠান আছে),   গাড়ী, স্বর্ন, ব্যাংক এফডিআর মিলিয়ে যা আছে তার মূল্য ৩ কোটি ৮ লাখ ১৩ হাজার ৮৯০ টাকা, গাড়ী, ব্যবসা ঋন, হোমলোন ও ভাড়াটিয়া জামানত সব মিলিয়ে আছে ১১ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৪৫৭ টাকা। তার বাৎসরিক আয় দেখিয়েছেন ৭১ লাখ ১০ হাজার ৫৪ টাকা, আর ব্যয় দেখিয়েছেন ৮২ লাখ ৬২ হাজার ৩২ টাকা। এসব মিলিয়ে তার মোট সম্পদের পরিমান ২৬ কোটি ৮০ লাখ ৮৩ হাজার টাকা। 

এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস দলের প্রার্থী আতাউল্লাহ আমিনের মনোনয়নপত্রে উল্লেখ করেন তার ৩.৪০ শতক জমি ও একটি আবাসিক ভবন ও ৭ টি বাড়ী আছে যার মূল্য তার জানা নেই। তার বাৎসরিক আয় ৪ লাখ ২০ হাজার টাকা ও ব্যয় ১ লাখ ৭২ হাজার টাকা। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দলের প্রার্থী মোঃ রুবেল হোসেনের মাত্র ০.৭৫ শতক বাড়ী ও একটি ভবনের চার ভাগের একভাগ সম্পদ আছে, তবে মূল্য অজানা। তার বাৎসরিক আয় ৩ লাখ ৬১ হাজার ৪২৬ টাকা, আর ব্যয় ২ লাখ ১০ হাজার টাকা। অন্যান্য প্রার্থীগনের মধ্য সাইফুল ইসলাম, মুছা খান, নাইমুল হাসান, নুরুল কাদের সোহেল এর কোন সম্পদ নেই বলে তারা তাদের মনোনয়নপত্রে উল্লেখ করেন। তবে তাদের সম্পদ না থাকলেও তারা বাৎসরিক আয়- ব্যয় দেখিয়েছেন যা সবারই ৫ লাখ টাকার নিচে। তাদের মধ্য সাইফুল ইসলাম আয়-ব্যয় সামান্য দেখালেও হাতে নগদ টাকার পরিমান দেখিয়েছেন ১৬ লাখ ৫০ হাজার টাকা। 

কিশোরগঞ্জ- ৬ আসনে আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের বিপরীতে প্রার্থীর সংখ্যা ৭ জন। এই আসনে মোট  ভোটার সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ৮০৪ জন। তার মধ্য ভৈরব উপজেলায় ২ লাখ ৫৮ হাজার ১৪৩ জন এবং কুলিয়ারচর উপজেলায় ১ লাখ ৭০ হাজার ৬৬১ জন। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ-৬ আসনে  বিএনপি’র প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান প্রায় ২৭ কোটি টাকা। তার প্রতিদ্বন্দি প্রার্থীদের আয়-ব্যয় থাকলেও নেই  কোন সম্পদ। 

Update Time : ০২:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬