ভৈরবে ট্রেনের  টিটিকে  মারধরের অভিযোগ।। ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল।

  • Reporter Name
  • Update Time : ০৫:১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ২২৭ Time View

৫ জানুয়ারি,  নিজস্ব প্রতিনিধি

 ভৈরবে ট্রেনের  টিটি (ঢাকা) তানজিম ফরাজিকে মারধোরের অভিযোগ পাওয়া গেছে। আজ  সোমবার বিকাল সাড়ে ৪টায় ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, আজ  বিকাল ৩টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে ছেড়ে আসে।  ট্রেনটি বিমানবন্দর থেকে ছাড়া পর টিকেট চেকিং এর দায়িত্ব পালন করে টিটি তানজিম ফরাজি। এ সময় ট্রেনটি টঙ্গি রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার পর ৮/১০ জন যাত্রীর কাছে টিকিট চাইলে তারা টিটির কাছে পরিচয় দেয়  ছাত্র, তাদের নিকট নেই। এ সময় টিটির সাথে বিনাটিকিটের যাত্রীরা  বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে। ঘটনার সময়  তাদের সাথে থাকা মধ্য বয়সী যাত্রীর কাছ থেকে  ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ২২০ টাকা ভাড়া  নিলে এতে ছাত্র  যাত্রীরা ক্ষিপ্ত হয়। চট্টলা ট্রেনের ‘খ’ বগিতে এই ঘটনাটি ঘটে। পরে ভৈরবে ট্রেনটি আসলে টিটি গাড়ি থেকে নামার সময়  ছাত্রবেশী  যাত্রীরা  টিটিকে স্টেশন এলাকায় এলোপাথারি মারধর করে। এ ঘটনায় একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে ভৈরবে চাঞ্চল্যতার সৃষ্টি হয়।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা  জানায়, আমরা প্রতিহত না করলে আজ  টিটিকে তারা আরও মারধোর করত। এসব যাত্রীর  বাড়ি ভৈরব নয়। তারা ভৈরবের সুনাম নষ্ট করেছে।

এ বিষয়ে ভুক্তভোগী সিনিয়র টিটি তানজিম ফরাজি বলেন, ছাত্রবেশী  যাত্রীরা নিজেদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে জানায়। এ সময় ট্রেন ভ্রমন করা যাত্রীরা বলে ছাত্রদের টিকেট লাগে না। পরে তাদের বাদ দিয়ে এক যাত্রীর কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়ার ভাড়া ২২০ টাকা আদায় করলে তারা আমার প্রতি ক্ষিপ্ত হয়। আমি ভৈরব পর্যন্ত ডিউটি শেষ করে ট্রেন থেকে নামার সময়  ওই যাত্রীরা আমাকে ধরে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যেতে চাই। এসময় তারা আমাকে শারীরিকভাবে লান্হিত করে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী  ব্যবস্থা গ্রহণ করবো। 

এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশন অফিসার মো. ইউসুফ বলেন, আমি বিষয়টি জানার পর থেকে খোঁজ খবর নিচ্ছি। তবে কারা তাকে মেরেছে এ বিষয়ে আমরা জানার চেষ্টা করছি। যতটুকু জেনেছি তাদের বাড়ি ভৈরবে না।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, টিটিকে মারধরের বিষয়টি আমি অবগত হয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে ট্রেনের  টিটিকে  মারধরের অভিযোগ।। ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল।

Update Time : ০৫:১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬