২ জানুয়ারী, নিজস্ব প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে ভৈরবে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত, কোরআন খতম, কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ -৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ শরীফুল আলম উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, হাজি শাহিন, মুজিবুর রহমান, দেলুয়ার হোসেন সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ দোয়া মিলাদে অংশ নেন।
এসময় শরীফুল আলম বলেন, জীবিত বেগম খালেদা জিয়ার চেয়ে মৃত বেগম খালেদা জিয়া অনেক শক্তিশালী। কারন তার জানাযার মাধ্যমে দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে। তিনি দেশের মানুষকে ভালোবাসতেন, দেশ কে ভালোবাসতেন বলে দেশ ছেড়ে যাননি। আলোচনা সভা শেষে খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Reporter Name 









