কিশোরগঞ্জ – ৬ আসনে বিএনপি’র প্রার্থী শরীফুল আলম মনোনয়নপত্র জমা দিলেন। 

  • Reporter Name
  • Update Time : ১০:২১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৯৬ Time View

২৮ ডিসেম্বর, নিজস্ব  প্রতিনিধি

কিশোরগঞ্জ-৬ ( ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি’র প্রার্থী মোঃ শরীফুল আলম তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ রোববার দুপুরে কুলিয়ারচর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও অফিসে  তিনি তার মনোনয়নপত্রটি জমা দিলেন। এসময় তার সাথে কুলিয়ারচর  উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুল মিলাদ ও সাধারণ সম্পাদক এম এ হান্নান উপস্থিত ছিলেন। এবিষয়ে সহকারী  রিটার্নিং অফিসার মোহাম্মদ ইয়াসিন খন্দকার বলেন, আজ প্রথম কিশোরগঞ্জ-৬ আসনে  বিএনপি’র প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। তিনি জানান, কুলিয়ারচর উপজেলা থেকে বিএনপিসহ  বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মোঃ হাবিল মিয়া মনোনয়নপত্র নিলেও এখনও জমা দেননি। তবে কাল ২৯ ডিসেম্বর পর্যন্ত জমা দেয়ার শেষ তারিখ।

 এদিকে জানা গেছে  এই আসন ( কিশোরগঞ্জ-৬)  থেকে ভৈরব উপজেলা নির্বাচন অফিস থেকেও  ৯ টি মনোনয়নপত্র নিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীগন। তার মধ্য জামায়েত ইসলামী দলের প্রার্থী মোঃ কবির হোসাইন রয়েছেন। রোববার বিকেল ৪ টা  পর্যন্ত ভৈরব উপজেলাতে  কোন প্রার্থীর মনোনয়নপত্র জমা হয়নি বলে উপজেলা রিটার্নিং অফিসার ও ইউএনও  কে এম মামুনুর রশীদ জানিয়েছেন। 

কিশোরগঞ্জ-৬ আসনে এবার ভোটার সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ৮০৪ জন। তার মধ্য ভৈরব উপজেলায় ভোটার সংখ্যা  ২ লাখ ৫৮ হাজার ১৪৩ জন ও কুলিয়ারচর উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৬৬১ জন। 

বিএনপি’র প্রার্থী মোঃ শরীফুল আলম বলেন, সুষ্ঠু নির্বাচন ও ভোটের জন্য আমরা বিগত ১৫ বছর যাবৎ আন্দোেলন, লড়াই, সংগ্রাম করেছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৫ বছর যাবত ভোটের ব্যবস্থা ধ্বংস করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে সুষ্ঠু, নিরেপেক্ষ নির্বাচন হলে আমি বিজয়ের প্রত্যাশা করছি। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ – ৬ আসনে বিএনপি’র প্রার্থী শরীফুল আলম মনোনয়নপত্র জমা দিলেন। 

Update Time : ১০:২১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫