ভৈরবের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জামায়েত ইসলামী দলে যোগদান করলেন। 

  • Reporter Name
  • Update Time : ০৪:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৩৩৮ Time View

২৬ ডিসেম্বর, নিজস্ব  প্রতিনিধি

ভৈরবের বীর মুক্তিযোদ্ধা ও রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক জিএস  মোঃ রফিকুল ইসলাম জামায়েত ইসলামী দলে যোগদান করলেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় ঢাকার মগবাজারের জামায়েত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে দলের আমীর ডাঃ শফিকুর রহমান এর হাতে ফুলের তোড়া দিয়ে তিনি এই দলে যোগদান করেন। এর আগে  তিনি দলের সদস্যপদ ফরম পূরণ করে প্রাথামিক সদস্য পদ গ্রহন করেন। 

এবিষয়টি শুক্রবার সন্ধ্যায় ভৈরব উপজেলার জামায়েতের আমীর মোঃ কবির হোসেনের ফেসবুক আইডিতে ছবিসহ  পোস্ট করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে ভৈরবের রাজনীতিতে মানুষের মাঝে আলোচনা – সমালোচনা শুরু হয়। ঘটনায় কেউ কেউ বলছেন একজন কলেজ প্রতিষ্ঠাতা, সমাজের শিক্ষাবিদ, সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা হয়ে জীবনের শেষ বয়সে এসে একি করলেন। এরিপোর্ট লেখা পর্যন্ত ( রাত সাড়ে ৮ টা)  শহরের অলিগলি, রাস্তাঘাটসহ  চায়ের দোকানেও এবিষয়ে আলোচনার ঝড় বইছে। 

এবিষয়ে সত্যতা যাচাই করতে  বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলামের সাথে মোবাইলে কথা হলে তিনি জনপদ সংবাদ প্রতিনিধির কাছে সত্যতা  স্বীকার করেন। এসময় তিনি বলেন, আমি ৭১ সালে মুক্তিযুদ্ধ করে জীবনবাজি রেখে এদেশ স্বাধীন করলেও ৫৪ বছরেও দেশের আশা আখাঙ্কা পূরণ হয়নি। বিগত দিনে আমি ভৈরবে  বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি করলেও দুটি দলের নেতাকর্মীদের কাজকর্ম ভাল লাগেনি। প্রতিবাদ করার সাহসও ছিলনা। ৫ আগস্টের গণ-অভ্যুর্থনের পর এখনও দেশ সঠিক পথে পরিচালিত হচ্ছেনা তার দাবি। তিনি বলেন এদেশকে ভারতীয় আগ্রাসন থেকে বাঁচাতে হবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন দেখতে কাজ করতে হবে। দেশ বাঁচাতে প্রয়োজনে আবার যুদ্ধ করতে প্রস্তত আছেন তিনি। একারনে তিনি আজ জামায়েত ইসলামী দলে যোগদান করেছেন। এই দলে যোগদান করে দেশ ও সমাজের কাজ করতে চান তিনি। একথাগুলি তিনি জানিয়েছেন। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জামায়েত ইসলামী দলে যোগদান করলেন। 

Update Time : ০৪:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫