ভৈরবে ৫৪ লাখ টাকা মূল্যের ১৬৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার। মাদক পরিবহন গাড়ী জব্দ। থানায় মামলা। 

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৪২ Time View

২৪ ডিসেম্বর, নিজস্ব  প্রতিনিধি

ভৈরবে ৫৪ লাখ টাকা মূল্যের ১৬৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে Rab সদস্যরা। এসময় মদ পরিবহন করা একটি ডাবল কেবিন পিকআপ গাড়ী ( গাড়ী নং ঢাকা মেট্রো – ঠ- ১৪- ১৩৮৬)  জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের  নাটাল মোড় এলাকার ভৈরবপুর উত্তরপাড়ার রেনেটা কোম্পানীর অফিসের সামনে গাড়ী থেকে এসব মদ উদ্ধার করে। তবে ঘটনার সময় মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি।  উদ্ধারকৃত মদের মূল্য ৫৪ লাখ ৪০০ টাকা বলে Rab জানায়। এব্যাপারে ভৈরব থানায় একটি মামলা করা হয়। 

ভৈরব Rab -১৪ ক্যাম্পের কমান্ডার সিনিয়র এ এস পি তপন সরকার মঙ্গলবার রাত ১০ টায় গণমাধ্যম কর্মীদেরকে এক প্রেসব্রিফিং করে জানান, রাত ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নাটাল মোড় এলাকায় ঢাকাগামী একটি ডাবল কেবিন পিকআপকে Rab সদস্যরা থামতে সিগনাল দিলে গাড়ীর চালক গাড়ীটি না থামিয়ে ভৈরবপুর উত্তরপাড়া এলাকার রাস্তায় ঢুকে পড়ে। এসময় গাড়ী রাস্তায় ফেলে চালক ও মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।  পরে টহলরত Rab সদস্যরা গাড়ীটি তল্লাশী করে ভারতীয় ১৬৪৮ বোতল মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মূল্য ৫৪ লাখ টাকা বলে তিনি জানান। এসব মদ হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাড়ীতে নিয়ে ঢাকায় যাচ্ছিল বলে Rab সদস্যরা জানতে পারে। উদ্ধারকৃত মদ ও গাড়ী জব্দ করে ভৈরব থানায় জমা করার পর এবিষয়ে একটি মামলা করা হয়। 

ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আতাউর রহমান আকন্দ জানান, এবিষয়ে ভৈরব  Rab ক্যাম্পের পক্ষ থেকে একটি মামলা করেছে। জব্দকৃত মদ ও গাড়ীটি থানায় হস্তান্তর করেছে বলে তিনি স্বীকার করেন। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে ৫৪ লাখ টাকা মূল্যের ১৬৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার। মাদক পরিবহন গাড়ী জব্দ। থানায় মামলা। 

Update Time : ০৭:৪৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫