আসন্ন সংসদ নির্বাচন। কিশোরগঞ্জ-৬ ( ভৈরব-কুলিয়ারচর) ভিআইপি আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমসহ মনোনয়নপত্র কিনলেন ৪ জন। 

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২২৪ Time View

২৪ ডিসেম্বর, নিজস্ব  প্রতিনিধি

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৬ ( ভৈরব-কুলিয়ারচর) ভিআইপি আসনে বিএনপির প্রার্থী মোঃ শরীফুল আলমসহ এপর্যন্ত ( ২৪ ডিসেম্বর পর্যন্ত) মনোনয়নপত্র কিনেছেন ৪ জন। অন্যন্য যারা মনোনয়নপত্র কিনেছেন তারা হলো বাংলাদেশ খেলাফত মজলিস দলের প্রার্থী আতাউল্লাহ আমিন, ইনসানিয়াত বিপ্লব দলের প্রার্থী  নাঈমুল হাসান ও স্বতন্ত্র প্রার্থী শাফি উদ্দিন আহাম্মদ। তারা ৪ জন ভৈরব উপজেলা  নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র কিনেছেন বলে অফিস সূত্র জানায়।  নির্বাচনে  আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তবে বিএনপির প্রার্থী মোঃ শরীফুল আলম তার নির্বাচনী এলাকা  কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিস থেকেও একটি মনোনয়নপত্র কিনেছেন বলে জানা গেছে। শরীফুল আলম বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি। 

কিশোরগঞ্জ জেলার মধ্য কিশোরগঞ্জ-৬ আসনটি একটি গুরুত্বপূর্ণ বা ভিআইপি আসন হিসেবে পরিচিত। এই আসনে ইতিপূর্বে স্বাধীনতার পর থেকে ২০০৯ সাল পর্যন্ত  আওয়ামী লীগের নেতা ( পরে রাষ্ট্রপতি)  জিল্লুর রহমান ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তারপর ২০০৯ সালে জিল্লুর রহমান দেশের রাষ্ট্রপতি হলে তার একমাত্র ছেলে বিসিবি’র সাবেক  সভাপতি  নাজমুল হাসান পাপন উপ-নির্বাচনসহ ২০২৪ সাল পর্যন্ত ৪ বার সংসদ হিসেবে  নির্বাচিত  হয়েছেন। বিএনপির প্রার্থী শরীফুল আলম তাদের সাথে ৩ বার নির্বাচন করে পরাজিত হন। 

আসন্ন নির্বাচনের আগে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষনা করায় এবারের নির্বাচনে আওয়ামী লীগের কোন প্রার্থী না থাকায় নির্বাচনের মাঠ শরীফুল আলমের অনুকুলে আছে যা ভোটারগন মনে করছেন। এই আসনে বিএনপির কোন বিদ্রোহী প্রার্থীও নেই। এপর্যন্ত আরও তিনজন মনোনয়নপত্র কিনলেও জামায়েত ইসলামী দল প্রার্থী  এখনও পর্যন্ত এই আসনে মনোনয়নপত্র কিনেননি। তবে দলের গ্রীল সিগনাল পেলে শেষ তারিখের আগেই কিনবেন বলে দলের পক্ষ থেকে যুগান্তরকে জানানো হয়। আসন্ন নির্বাচনে এবার এই গুরুত্বপূর্ণ ভিআইপি আসনে কোন ভিআইপি প্রার্থী না থাকায় খুব সহজেই বিএনপির প্রার্থী শরীফুল আলম নির্বাচিত হতে পারেন বলে এলাকার ভোটারগনসহ তার দলের নেতৃবৃন্দ  মনে করছেন। কারন তার সাথে যারা এবার নির্বাচন করবেন তারা শক্তিশালী কোন প্রার্থী নয় ভোটারদের ধারনা। 

এবিষয়ে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন, ইতিপূর্বে শরীফুল আলম সংসদ নির্বাচনে অংশ নিলেও ভোট ডাকাতি করে জিল্লুর রহমান ও তার ছেলে একাধিকবার বিজয়ী হয়েছে। তখনকার সময়ে  ভোট ডাকাতি না করে এবং নিরেপেক্ষ, সুষ্ঠু ভোট হলে  আগেই শরীফুল আলম বিজয়ী হতেন। তিনি গত ২০ বছর যাবত এলাকায় দলের জন্যসহ জনগনের খেদমত, সেবা করছেন। তিনি বলেন,  নাজমুল হাসান পাপন জনবিচ্ছিন্ন একজন নেতা। শুধু তার বাবার প্রভাব বিস্তার ও শেখ হাসিনার আত্মীয়তার কারনে ভোট ডাকাতি করে পর পর ৪ বার বিজয়ী হন তিনি ।  ৫ আগস্টের পর তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তার দল ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে পাপন  ভৈরবের কোন উন্নয়ন করেননি, এই অভিযোগ শুধু আমার নয়,  এলাকাবাসীর।  আগামী নির্বাচনে শরীফুল আলম নির্বাচিত হলে তিনি গণমানুষের সেবাসহ এলাকার উন্নয়ন করবেন। তার প্রত্যাশা এবার সুষ্ঠু, নিরেপেক্ষ নির্বাচন হলে  শরীফুল আলমের বিজয় কেউ ঠেকাতে পারবেনা। একই কথা বলেছেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিলাদ। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আসন্ন সংসদ নির্বাচন। কিশোরগঞ্জ-৬ ( ভৈরব-কুলিয়ারচর) ভিআইপি আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমসহ মনোনয়নপত্র কিনলেন ৪ জন। 

Update Time : ০৯:৪৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫