হাদি হত্যার মূল  হত্যাকারীদেরকে এখনও গ্রেফতার করতে না পারায় ভৈরবে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ। 

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ২৪২ Time View

২২ ডিসেম্বর, নিজস্ব প্রতিনিধিঃ

হাদি হত্যার মূল হত্যাকারীদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে না পারায় ভৈরবে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়। স্থানীয় সংগঠন আধিপত্যবিরোধী আন্দোলনের আয়োজনে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে স্থানীয় শহীদ মিনারে এক সমাবেশ করে কুশপুত্তলিকা দাহ করে তারা। এসময় উপস্থিত ছিলেন, এনসিপি কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক ও ভৈরবের সমন্বয়ক শরীফুল হক জয়, এনসিপির নেতা আশরাফুল ইসলাম,  খেলাফত মজলিস নেতা সাইফুল ইসলাম, মোঃ আল-আমিন সাদি, ছাত্র বৈষম্য আন্দোলনের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহাব উদ্দিন তুহিন। 

আজকের দাহ কর্মসূচির সমাবেশে  বক্তারা বলেন, হাদিকে হত্যা করা হলো ১০ দিন আগে, কিন্ত এখনও পর্যন্ত আইনশৃংখলা বাহিনী মূল হত্যাকারীদেরনকে গ্রেফতার করতে পারেনি। হত্যাকারীরা নাকি ভারতে পালিয়ে গেছে। এত অল্প সময়ে হত্যাকারীরা কিভাবে পালিয়ে গেল। তারা বলেন, এদেশে আর স্বৈরতন্ত্র হতে দিবনা। স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে গিয়ে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সামনের নির্বাচন বানচাল করতে এদেশে নাশকতা করাচ্ছে। আমরা তা হতে দিবনা। এক হাদিকে হত্যা করলেও ঘরে ঘরে হাদি আছে। হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বক্তারা। সমাবেশে তারা ইনকিলাব জিন্দাবাদ, স্বৈরাচার নিপাত যাক শ্লোগান দেয়। 

সমাবেশ শেষে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাংগীর আলমের ছবি সম্বলিত একটি প্রতীকি  তোড়াতে শহীদ মিনারের সামনে  আগুন লাগিয়ে প্রতিবাদ জানায়। 

এসময় এনসিপি নেতা শরীফুল আলম জয় বলেন, স্বরাষ্ট্র উপদেষ্ট্রা দেশের আইনশৃংখলা ঠিক রাখতে পারছেনা। তিনি ব্যর্থ উপদেষ্ট্রা, তাই তাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে আমাদের আন্দোলন চালিয়ে যাব। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

হাদি হত্যার মূল  হত্যাকারীদেরকে এখনও গ্রেফতার করতে না পারায় ভৈরবে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ। 

Update Time : ০৩:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫