১৮ ডিসেম্বর, নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদ ও বিজয় কি বোর্ডের জনক মোস্তাফা জব্বার এর সহধর্মীনি বীর মুক্তিযোদ্ধা আমেনা সুলতানা বকুল ( বকুল মোস্তাফা) আর নেই। আজ বৃহস্পতিবার ভোরে ঘূমের মধ্য তিনি ঢাকার বসুন্ধুরার স্বামীর বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২। তার স্বামীসহ এক ছেলে, এক মেয়ে রয়েছে। তাদের ছেলের নাম বিজয়। মোস্তাফা জব্বার কম্পিউটারের বাংলা কি বোর্ডের সৃষ্টিকারী বা জনক। তাদের ছেলের নামেই নামকরণ করে বিজয় কি বোর্ড নাম দেয়া হয়। দেশের প্রিন্ট মিডিয়াসহ অধিকাংশ সরকারী – বেসরকারী বা ব্যক্তিগত কারো অফিসে এখন বিজয় কি বোর্ডে বাংলা লেখা হয়। সেই বিজয়ের মা আজ মারা গেলেন। বকুল মোস্তাফার পৈতৃক বাড়ী ব্রাক্ষণবাড়ীয়ার বাঞ্চারামপুর উপজেলা এলাকায়। তার বাবার নাম সোনা মিয়া মুন্সি। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধ করেছেন, তাই তিনি সরকারী গেজেটপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
আজ বৃহস্পতিবার বাদ আসর ঢাকার বসুন্ধুরা মসজিদে তার নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয় বলে মোস্তাফা জব্বার জানান।
Reporter Name 









