১৬ ডিসেম্বর, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়। আজ মঙ্গলবার বিজয় দিবসের কর্মসূচীর মধ্য ছিল, সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি এবং পরে দূর্জয় ভৈরব স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে পুষ্পস্তবক অর্পণ, সকল সরকারী – বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮ টায় স্টেডিয়াম মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ এবং পরে পুরুস্কার বিতরণী, সকাল ১০ টায় শিশুদের সাংস্কৃতি অনুষ্ঠান ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার প্রদান, দুপুরে সিনেমা হলে বিনা টিকিটে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, বাদ জোহর সকল ধর্মীয় মসজিদে দোয়া মোনাজাত ও মন্দিরে প্রার্থনা, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, বিকেলে মহিলাদের অংশগ্রহনে মহিলা ক্রীড়া প্রতিযোগীতা ও উপজেলা প্রশাসন এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রীতি ফুটবল প্রতিযোগীতা, সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।

সকল কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশীদ। আরও ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এ এইচ এম আজিজুল হক, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান আকন্দ, উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হক, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, ভৈরব শাখার সভাপতি সাংবাদিক আসাদুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক দেলুয়ার হোসেন সুজন এবং উপজেলা পরিষদ অফিসের বিভিন্ন অফিসার, কর্মকর্তা ও অন্যান্য অতিথিবৃন্দ।
Reporter Name 









