ভৈরবে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালো বৃদ্ধ। 

  • Reporter Name
  • Update Time : ০১:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৯০ Time View

১১ ডিসেম্বর,  নিজস্ব প্রতিনিধি

 ভৈরবে ট্রেনের কাটা পড়ে প্রাণ হারালো আতাউর মিয়া (৭০) নামের এক বৃদ্ধ। 

তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মহেষপুর ইউনিয়নের সাপমারা গ্রামের মৃত সামাদ মিয়ার ছেলে। 

আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। 

জানা যায়, আজ দুপুরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কর্নফুলি এক্সপ্রেস ভৈরব স্টেশনে বিরতি শেষে ছেড়ে যাওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় আতাউর মিয়া নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এঘটনায় নিহতের মেয়ে হাফজা বেগম বলেন, 

আমার বাবা হজে যাবে সেজন্যই বাড়ি থেকে টাকা নিয়ে ভৈরবের কমলপুর তার ছেলের বাসায় যাওয়ার পথে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারায়।

এবিষয়ে ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক এমআই জহিরুল ইসলাম বলেন, স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তবে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালো বৃদ্ধ। 

Update Time : ০১:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫