আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ভৈরবে আলোচনা সভা এবং অদম্য ৫  নারীকে  সন্মাননা প্রদান অনুষ্ঠান।

  • Reporter Name
  • Update Time : ০১:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৮০ Time View

৯ ডিসেম্বর, নিজস্ব  প্রতিনিধি

আন্তকর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে ভৈরবে আলোচনা সভা এবং অদম্য নারীদের সন্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত  আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশিদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সামসুন্নাহার তাসলিম, কৃষি অফিসার আকলিমা বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আজহারুল আলী। বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, সমাজ সেবা কর্মকর্তা রিফফাত জাহান ত্রপা। 

অদম্য নারীদের মধ্য ৫ জনকে বিভিন্ন ক্যাটগরিতে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। পুরুস্কৃত  অদম্য নারীরা হলো, মাহিনুর আক্তার, আফছানা রহমান, নাসরিন আক্তার, বনলতা ভাবনা ও আকলিমা বেগম। এসময় অদম্য ৫ নারী তাদের জীবন কাহিনী বক্তৃতায় তুলে ধরেন। 

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশিদ বলেন, এদেশে বেগম রোকেয়ার জন্ম না হলে নারীরা আজও অবহেলিত হয়ে থাকত, তারা শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন সরকারী – বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতে পারতনা। এখন নারীরা সমাজে এগিয়ে যাচ্ছে। আজ ৫ জন অদম্য নারীকে পুরুস্কৃত করা হলেও ভবিষ্যতে আর অদম্য নারী খোঁজে পাওয়া যাবেনা। দেশের প্রতিটি নারী এখন স্বাবলম্বি। নারীরা কারো দ্বারা নির্যাতিত হলে দেশে কঠোর আইন আছে। প্রতিটি নারী বেগম রোকেয়ার চেতনা নিয়ে কাজ করে  এগিয়ে যেতে হবে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ভৈরবে আলোচনা সভা এবং অদম্য ৫  নারীকে  সন্মাননা প্রদান অনুষ্ঠান।

Update Time : ০১:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫