৯ ডিসেম্বর, নিজস্ব প্রতিনিধি
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ।
এসময় বক্তারা বলেন, মেধাবীরাই এক পর্যায়ে গিয়ে ভয়াবহ দুর্নীতিবাজ হয়ে উঠে, তা না হলে দেশ আরও বহুদূর এগিয়ে যেত। আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনে নেতৃত্বে থাকবে।
শিক্ষার্থীরা যদি মননে মানসিকতায় চিন্তা ভাবনায় সৎ হয়, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেই তাহলেই সমাজে একটা সময় দুর্নীতি থাকবে না ।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম, সাংবাদিক সুমন মোল্লা, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. হাবিবুর রহমান, মো.দেলোয়ার হোসেন, মো.বরকত উল্লাহ পাঠান প্রমূখ। সার্বিক সঞ্চালনায় ছিলেন, নজরুল ইসলাম রিপন।
Reporter Name 









