৩ ডিসেম্বর, নিজস্ব প্রতিনিধি
সাবেক প্রধান মন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ভৈরবে গণ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
ভৈরব উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আজ বৃহস্পতিবার বিকালে সরকারি কে বি হাই স্কুল মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নিবর্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম । এসময় তিনি কাঁদলেন।
শরীফুল আলম বলেন, বিগত সরকার আপোষহীন নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে । মিথ্যা ও সাজানো মামলায় তাকে বছরের পর বছর জেলে রেখে অমানবিক নির্যাতন করেছে। ছেলে তারেক রহমানকে কে নির্যাতন করায় চিকিৎসা নিতে বিদেশে পাড়ি জমিয়েছেন । মা কে – সন্তানের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন। তাছাড়া আমার নেত্রী কে দূর্বল করার জন্য হাসিনা নানা অপকর্ম করেছেন। । তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি। জিয়া পরিবারের মতো এদেশে এমন নির্যাতনের স্বীকার কেউ হয়নি। আজ কে দেশের ক্রান্তিকালে সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। শরীফুল আলম তার বক্তব্যের সময় নেত্রীর জন্য কেদেঁছেন।
এ সময় উপস্থিত ছিলেন , ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি জাহিদুল হক জাবেদ বিএনপির সহ- সভাপতি রিয়াজ মারুকী শাহিন, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি সাইফুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর, উপজেলা যুব দলের সদস্য সচিব আল মামুন,পৌর যুব দলের আহবায়ক হানিফ মাহমুদ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আদিলুজ্জামান দুলাল, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ সাংবাদিকরা।আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোক্তার হোসেন ।
Reporter Name 









