৩০ নভেম্বর, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে কারাগার থেকে ফিরে ৮ মাস পর দায়িত্ব বুঝে নিলেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপন। মন্ত্রণালয়ের নির্দেশে আজ রোববার বেলা ১২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি তার দায়িত্ব বুঝে নিলেন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টে গণঅভ্যুত্থানে দেশের রাজনীতির পটপরিবর্তনে পর আইনশৃঙ্খলা বাহিনী ছাত্রজনতার ওপর হামলার অভিযোগে গত ২৬ মার্চ শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে। এরপর দীর্ঘ ৫ মাস কারাগারে থেকে জামিনে বের হয়েও দায়িত্ব পাননি। কারন প্যানেল চেয়ারম্যান তাকে দায়িত্ব দিতে চায়নি। পরে আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে দীর্ঘ ৮ মাস পর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অফিস করেন।
এসময় স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘ ৫ মাস জেল হাজত খেটে আজকে ৮ মাস পর চেয়ারম্যান তার দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত হয়েছি।
এবিষয়ে শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রিপন জানান, দীর্ঘ ৮ মাস পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে আজকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অফিস করেছি। আমি ইউনিয়নবাসীকে সেবা করতেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। তাই আমার দায়িত্বের বাকী সময় জনগণের সেবা করেই শেষ করতে চাই। সেজন্যই সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
Reporter Name 









