ভৈরবে  ধানের কুড়া ভর্তি ট্রাকে মিললো ৫০ লাখ টাকা মূল্যের  ২৪০ বস্তা ভারতীয় জিরা। 

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৫৭ Time View

১৯ নভেম্বর,  নিজস্ব  প্রতিনিধি

 ভৈরবে ধানের কুড়া ভর্তি ট্রাকে মিললো ২৪০ বস্তা ভারতীয় জিরা। এসময় ইউসুফ আলী (৩৫) নামের এক চালককে আটক করেছে সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প । আটকৃত ট্রাক চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পনেরো রশিয়া গ্রামের মৃত আব্দুল করিম মিয়ার ছেলে। 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে নাটাল মোড় এলাকায় অভিযান চালানো হয়।  

র‍্যাব সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে নাটাল মোড় এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ধানের কুড়ার বস্তার আড়ালে লুকিয়ে রাখা ২৪০ বস্তা (৭২০০ কেজি) ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। এসময় ট্রাক চালককে আটক করে উদ্ধারকৃত জিরা জব্দ করেছে র‍্যাব। 

এবিষয়ে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার প্রেস বিফিং করে জানান, মহাসড়কে অভিযান চালিয়ে ধানের কুড়া ভর্তি ট্রাকে অভিযান চালিয়ে ২৪০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজার দর ৫০ লাখ ৪০ হাজার টাকা। রাতেই আইনি প্রক্রিয়া শেষে আটককৃত চালকসহ জব্দকৃত মালামাল ভৈরব থানায় হস্তান্তর করা হয়। এব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে  ধানের কুড়া ভর্তি ট্রাকে মিললো ৫০ লাখ টাকা মূল্যের  ২৪০ বস্তা ভারতীয় জিরা। 

Update Time : ০৪:৩৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫