৮ নভেম্বর, নিজস্ব প্রতিনিধি
ভৈরব থানা ভাঙচুর ও লুটপাটের ঘটনার মামলা হয় আওয়ামী লীগ নেতা মোঃ ফরিদ খাঁনকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার রাতে তাকে তার নিজ বাসা গজারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ খাঁন। এর আগে ৫ আগস্টের পর তাকে একাধিক মামলায় আসামী করা হলে তিনি আদালত থেকে জামিন নিয়েছিলেন। আজ শনিবার সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফূয়াদ রোহানী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থানা ভাঙচুর ও লুটপাট হয়। এরপর ঘটনায় ১০/১৫ হাজার লোককে অজ্ঞাত আসামী করে পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা করে। উক্ত মামলার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে শুক্রবার রাতে পুলিশ গ্রেফতার করে ।
Reporter Name 









