৮ নভেম্বর, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে ১ হাজার ৮ শত পিস মাদকদ্রব্য ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ শনিবার দুপুরের দিকে ভৈরব উপজেলার আকবরনগর বাসট্যান্ড সংলগ্ন বাংলা হোটেলের সামনে পূর্ব পাশে ভৈরব- কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের অভিযান চালিয়ে তাদেরকে ়আটক করা হয়।
আটকৃতরা হলো, ভৈরব পৌর শহরের ভৈরবপুর মধ্যপাড়া আবুল হোসেন ফকির বাড়ির গোলাম হোসেনের স্ত্রী নাজমা বেগম (৫২), একই এলাকার মৃত ফাইজুল ইসলামের স্ত্রী আশা বেগম( ৩৬)।
জানা যায়, কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক চন্দন গোপালের নেতৃত্বে একটি আভিযানিক দল ভৈরব উপজেলার আকবরনগর বাসট্যান্ড সংলগ্ন বাংলা হোটেলের সামনে পূর্ব পাশে ভৈরব- কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের অভিযান চালিয়ে ১ হাজার ৮ শত পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়।
এবিষয়ে কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।আটকৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Reporter Name 









