১ নভেম্বর, নিজস্ব প্রতিনিধি
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে ৫৪ তম জাতীয় সমবায় দিবস -২৫ ভৈরবে পালিত হয়। আজ শনিবার সকালে ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার রুবাইয়া বেগমের সভাপতিত্বে এক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। এছাড়াও অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি শিক্ষা সুপারভাইজার স্বপ্না বেগম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মাসুদ রেজা, উপজেলা পাট কর্মকর্তা শিহাব উদ্দিন।
অনুষ্ঠানের আগে সমবায় দিবসের একটি Rali বের করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংগীত পরিবেশন করার পর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন সহ অন্যান্য অতিথিগন সমবায় দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ভৈরবের সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যগন উপস্থিত ছিলেন।
Reporter Name 









