ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় অজ্ঞাত দেড়শ লোককে আসামী করে থানায় মামলা। গ্রেফতার -৩ 

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ২২৮ Time View

২৮ অক্টোবর, নিজস্ব  প্রতিনিধিঃ

ভৈরবকে জেলা ঘোষনা করার দাবিতে গতকাল সোমবার ছাত্র-জনতা রেলস্টেশনে অবরোধ কর্মসূচী পালন করে। অবরোধ চলাকালে একটি ট্রেনে আন্দোলনকারীরা পাথর নিক্ষেপ করলে ট্রেনের ইন্জিন ও দুটি বগির  কিছুটা ক্ষতি হয়। এই ঘটনায় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ ইউছুফ বাদী হয়ে সোমবার রাতে একটি মামলা করেছে রেলওয়ে থানায়। উক্ত মামলায় অজ্ঞাত ১০০/১৫০ জন লোককে আসামী করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহজনক তিন যুবককে রেলওয়ে পুলিশ রাতেই গ্রেফতার করে। এরা হলো ফাহিম (১৬), আরমান (১৫) ও সাজন (১৭)  তিনজনের বাড়ী রেলস্টেশন সংলগ্ন পঞ্চবটি এলাকায়। 

মামলার এজাহারে বলা হয়, গতকাল সোমবার সকালে ভৈরবকে ৬৫ তম জেলা করার দাবিতে ব্যানার, ফেস্টুন নিয়ে  “পল্লী জাগরণী সংঘ” নামের একটি স্থানীয় সংগঠনের সদস্যরা  ২০০/২৫০ জন অজ্ঞাতনামা লোকজন নিয়ে রেলস্টেশন অবরোধ করে। এসময় আন্দোলনকারী জনতা সকাল  ১০.২৩ মিনিটে ঢাকাগামী উপকুল এক্সপ্রেস ট্রেনটি লাল সালু কাপড় দেখিয়ে স্টেশনে আটক করে। ট্রেনটির কোন বিরতি ছিলনা ভৈরব রেলস্টেশনে। খবর পেয়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি শাহিন রেলস্টেশন পৌঁছে আন্দোলনকারীদের সাথে আলোচনা করে ট্রেনটি ১১.৪২ মিনিটে ছাড়ার পূর্ব মূহর্তে ১০০/১৫০ অবরোধকারী লোকজন দলবদ্ধভাবে ট্রেনের ইন্জিন ও বগিতে পাথর নিক্ষেপ করতে থাকে। এসময় স্টেশনে অবস্থানরত যাত্রীরাসহ ট্রেনের যাত্রীরা আতংকিত হয়ে পড়ে। ঘটনার সময় পাথর নিক্ষেপে ট্রেনের ইন্জিন  কোচের লুকিং গ্লাস, একটি হেডলাইট, একটি সাইড গ্লাস, গার্ডরুমের একটি গ্লাস, খাবার বগির একটি গ্লাসের ক্ষতিসাধন করে। এতে ট্রেনের দেড় লাখ টাকার ক্ষতি হয়। মামলায় স্বাক্ষী করা হয় ট্রেনের গার্ড সজিব চন্দ্র দাস, সহকারী গার্ড সফিকুল ইসলাম, ট্রেনের এলএম আবদুল লতিফ ও কবির হোসেনকে। 

এবিষয়ে ভৈরব রেলস্টেশন মাস্টার মোঃ ইউছুফ মামলার কথা স্বীকার করে বলেন, আমি উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের নির্দেশ মোতাবেক মামলাটি করেছি। ট্রেন রাষ্ট্রীয় সম্পদ। আন্দোলনকারীরা টেনটি আটকের পর পাথর ছুড়েঁ ক্ষতিসাধন  করেছে যা রাষ্ট্রীয় অপরাধ। 

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মোঃ সাইদ আহমেদ জানান,  রেলস্টেশনে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় স্টেশন মাস্টার সোমবার রাতে  বাদী হয়ে ১০০/১৫০ অজ্ঞাত লোককে আসামী করে   থানায় একটি মামলা করে ( দ্রুত বিচার  মামলা নং -৪)। উক্ত মামলায় সোমবার রাতেই পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। ঘটনার সাথে জড়িত বাকী  অপরাধীদেরকে চিন্হিত করে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে বলে জানান তিনি। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় অজ্ঞাত দেড়শ লোককে আসামী করে থানায় মামলা। গ্রেফতার -৩ 

Update Time : ০৭:৩৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫